Advertisement
E-Paper

Rodney Marsh: প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রডনি মার্শ

মার্শের হয়েছিল ৭৪ বছর। ২৪ ফেব্রুয়ারি ক্যুইন্সল্যান্ডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। বৃহস্পতিবার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ০৮:০৮
রডনি মার্শ।

রডনি মার্শ। ফাইল চিত্র

প্রয়াত হলেন রডনি মার্শ। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের বয়স হয়েছিল ৭৪ বছর। গত বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ক্যুইন্সল্যান্ডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন মার্শ। বৃহস্পতিবার অ্যাডিলেডের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত দেশের হয়ে ৯৬টি টেস্ট খেলেছেন। এক দিনের ম্যাচের সংখ্যা ৯২। যখন ক্রিকেট থেকে অবসর নেন, তখন নামের পাশে উইকেট শিকারের সংখ্যা ৩৫৫, যা ছিল তৎকালীন বিশ্বরেকর্ড। বাঁহাতি এই ব্যাটার অস্ট্রেলিয়ার প্রথম উইকেটরক্ষক হিসেবে টেস্টে শতরান করেছিলেন। সব মিলিয়ে ৩টি টেস্ট শতরান রয়েছে তাঁর। ২৬.৫১ গড়ে ৩৬৩৩ রান করেছেন। এক দিনের ক্রিকেটে ২০.০৮ গড়ে ১২২৫ রান রয়েছে মার্শের।

ক্রিকেট ছাড়ার পরে কোচিংয়ের কাজে যুক্ত ছিলেন। অস্ট্রলিয়ার ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হন। পরে ইংল্যান্ডেও এই দায়িত্ব পালন করেন। দুবাইতে আইসিসি-র যে কোচিং অ্যাকাডেমি আছে, তার প্রথম প্রধান হন মার্শ।

নিয়মিত ধারাভাষ্যের কাজেও যুক্ত ছিলেন। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান হন। দু’বছর সেই দায়িত্বে ছিলেন।

মার্শ রেখে গেলেন স্ত্রী রস এবং তিন পুত্র ড্যান, পল ও জেমিকে। এঁদের মধ্যে ড্যানের অধিনায়কত্বে তাসমানিয়া প্রথম শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন হয়। পল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংগঠনের সিইও ছিলেন।

Rod Marsh australia cricket Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy