অহমদাবাদে কালো মাটির মন্থর পিচে খেই হারিয়েছে ভারতের ব্যাটিং। ৭৬ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে। সেমিফাইনালে উঠতে হলে বাকি দুই ম্যাচই জিততে হবে ভারতকে। বৃহস্পতিবার চেন্নাইয়ের মাঠে জ়িম্বাবোয়ের মুখোমুখি সূর্যকুমার যাদবেরা। সেখানে কেমন পিচে খেলতে হবে ভারতকে? যা জানা গিয়েছে তাতে মুখে হাসি ফুটতে পারে সূর্যদের।
চেন্নাইয়ের চিপকে সাধারণত মন্থর উইকেট হয়। আইপিএলে বার বার সেটা দেখা গিয়েছে। স্পিনারেরা দাপট দেখান। পিচ কাজে লাগিয়ে সফল হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। সেই হিসাবে বৃহস্পতিবার সিকন্দর রাজ়া, ব্লেসিং মুজারাবানিদের সুবিধা হওয়ার কথা। কিন্তু পিচ প্রস্তুতকারক জানিয়েছেন, তেমনটা হওয়ার সম্ভাবনা এ বার নেই।
বিশ্বকাপের আগে চিপক স্টেডিয়ামের পিচ বদলানো হয়েছে। গত ছ’মাসে সেখানে তেমন খেলাই হয়নি। ফলে সেখানে এখন তরতাজা পিচ। তাতে ব্যাটারেরা সুবিধা পাবেন বলেই জানিয়েছেন পিচ প্রস্তুতকারক। ব্যাটে ভাল ভাবেই বল আসবে। রান উঠবে। ভারতীয় ব্যাটারেরা সাধারণত এই ধরনের পিচই পছন্দ করে থাকেন। চিপকে সেটাই পাবেন তাঁরা।
আরও পড়ুন:
এই মাঠে চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ১৭.৫ ওভারে ১৮২ রান তাড়া করে জিতেছে নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচে নুর আহমেদকেই প্রথম একাদশের বাইরে রেখেছিলেন আফগান কোচ জোনাথন ট্রট। এই মাঠেই কানাডার বিরুদ্ধে ১৫.১ ওভারে ১৭৬ রান তাড়া করেছে নিউ জ়িল্যান্ড। ম্যাচের পর নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার চিপকের পিচ পাটা বলে উল্লেখ করেছিলেন।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ভারত-জ়িম্বাবোয়ে ম্যাচের জন্য নতুন উইকেট ব্যবহার হবে বলেই জানিয়েছেন পিচ প্রস্তুতকারক। এখনও পর্যন্ত সেখানকার উইকেট পাটা দেখিয়েছে। বোলারদের জন্য বিশেষ সুবিধা নেই। দুই ইনিংসেই রান উঠছে। বৃহস্পতিবারও সেই ছবিই দেখা যেতে পারে। ফলে বিশ্বকাপে প্রথম বার পছন্দের পিচে খেলতে পারেন সূর্যেরা।
(ভ্রম সংশোধন: এই প্রতিবেদনে পয়েন্ট তালিকায় গ্রুপ ১-এর দলগুলির নেট রানরেট ভুল প্রকাশিত হয়েছিল। সঠিক পয়েন্ট তালিকা দেওয়া হল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।)
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের