করোনা আক্রান্ত হলেন গৌতম গম্ভীর। মঙ্গলবার সকালে নিজেই জানালেন টুইট করে। মৃদু উপসর্গ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ভারতের প্রাক্তন ওপেনার টুইট করে লেখেন, ‘কিছু মৃদু উপসর্গ আগে থেকেই ছিল। পরীক্ষার পর আজ জানতে পারলাম আমি করোনা পজিটিভ। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সকলকে করোনা পরীক্ষা করানোর অনুরোধ করছি।’
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি এনে দেওয়া অধিনায়ক এই বছর মেন্টর হিসাবে যোগ দিয়েছেন লখনউ দলে। সোমবার লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন তাঁদের দলের নাম লখনউ সুপার জায়ান্টস। উল্লেখ্য, এর আগে পুনে দলের মালিক থাকার সময় সঞ্জীবের দলের নাম ছিল রাইজিং পুনে সুপার জায়ান্টস।
After experiencing mild symptoms, I tested positive for COVID today. Requesting everyone who came into my contact to get themselves tested. #StaySafe
— Gautam Gambhir (@GautamGambhir) January 25, 2022
গম্ভীর ক্রিকেট ছেড়ে যোগ দিয়েছেন রাজনীতির ময়দানেও। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পূর্ব দিল্লির সাংসদ তিনি।