পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রত্যাশিত রান তুললে পারল না গুজরাত টাইটান্স। গত আইপিএলে সাই সুদর্শন এবং শুভমন গিলের ওপেনিং জুটি গুজরাতকে বেশ কয়েকটি ম্যাচে জয় এনে দিয়েছিল। মঙ্গলবার শ্রেয়স আয়ারের দলের বিরুদ্ধে সেই জুটি রান পেল না। সব মিলিয়ে ব্যাটিং ভাল হল না গুজরাতের। শেষ পর্যন্ত ২০ ওভারে গুজরাত তুলল ৬ উইকেটে ১৬২ রান।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স। নিউ চণ্ডীগড়ের ২২ গজে প্রথমে ব্যাট করার সুযোগ সে ভাবে কাজে লাগাতে পারল না গুজরাত। সুদর্শন রান পেলেন না। ১১ বলে ১৩ রান করে আউট হয়ে গেলেন মার্কো জানসেনের বলে। দক্ষিণ আফ্রিকার জোরে বোলারকে সামলাতে সমস্যায় পড়েছেন গুজরাতের অন্য ব্যাটারেরাও। শুভমন ২৭ বলে ৩৯ রান করলেও প্রত্যাশিত গতিতে রান তুললে পারলেন না। ৬টি চার এল শুভমনের ব্যাট থেকে। যুজবেন্দ্র চহালের বলে আউট হলেন তিনি। তিন নম্বরে নেমে রানের গতি সে ভাবে বাড়াতে পারেননি ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জস বাটলারও। কিছুটা চেষ্টা করেছিলেন গ্লেন ফিলিপস। কিউয়ি ব্যাটার করলেন ১৭ বলে ২৫। মারলেন ১টি চার এবং ১টি ছক্কা। বিজয়কুমার বৈশাখের বলে ছয় মারতে গিয়ে ক্যাচ আউট হলেন তিনি।
ফিলিপস আউট হওয়ার পর বাটলারের সঙ্গে যোগ দেন ভারতীয় দলের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তাতে লাভ অবশ্য হল না। বাটলার ৩৩ বলে ৩৮ রান করে আউট হলেন চহালের বলে। ভরসা দিতে পারলেন না ওয়াশিংটনও। করলেন ১৬ বলে ১৮। ব্যর্থ শাহরুখ খানও (৪)। শেষে রাহুল তেওয়াটিয়া অপরাজিত থাকেন ১১ রানে।
আরও পড়ুন:
পঞ্জাবের সফলতম বোলার বৈশাখ ৩৪ রানে ৩ উইকেট নিলেন। ২৮ রানে ২ উইকেট চহালের। জানসেন ১ উইকেট নিলেন ২০ রান খরচ করে। শেষ ওভারে একগুচ্ছ ‘নো’, ‘ওয়াইড’ বল করে দলের লক্ষ্য বাড়িয়ে দিলেন অর্শদীপ সিংহ। ৪২ রান দিয়েও উইকেট পেলেন না তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১২:০০
২৫ হাজার থেকে ২ লক্ষ, সমাজমাধ্যমে ক্রিকেটারদের গালি দেওয়ার জন্য ভাড়া পাওয়া যায় লোক! ক্রিকেটের অন্ধকার দিক প্রকাশ্যে -
১০:২৯
দুর্গাপুজোর সময়ে হতে পারে আইপিএল, জোড়া কারণে প্রতিযোগিতার সময় পিছিয়ে দিতে পারে বোর্ড, অপেক্ষা অনুমতির -
২৩:৪৬
কোহলির বেঙ্গালুরুর সামনে দাঁড়াতেই পারল না শুভমনের গুজরাত, একপেশে জয়ে আইপিএলের ফাইনালে গত বারের চ্যাম্পিয়নেরা -
১৭:০২
অবশেষে ভারতীয় বোর্ডের নির্দেশ মানলেন অর্শদীপ, সমাজমাধ্যম থেকে ২০০-র বেশি পোস্ট মুছলেন ‘অবাধ্য’ জোরে বোলার -
আইপিএল ট্রফিতে চোখ বেঙ্গালুরুর, মঙ্গলবারের ম্যাচে একটিই চিন্তা পাটীদারের, গুজরাতের দাবি, লড়াই হবে চোখে চোখ রেখে