ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কড়া অবস্থানের ফল মিলল। সমাজমাধ্যম থেকে ২০০-র বেশি পোস্ট মুছে ফেললেন অর্শদীপ সিংহ। জোরে বোলারের বেশ কিছু পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়। বিসিসিআইয়ের নির্দেশিকা অমান্য করা বা অবাধ্যতার অভিযোগও উঠেছিল অর্শদীপের বিরুদ্ধে।
সমাজমাধ্যমে ভিডিয়ো বা রিল পোস্ট করা অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন অর্শদীপ। ভারতীয় দল, আইপিএল বা ঘরোয়া ক্রিকেটে সাজঘর বা হোটেলে নানা ভিডিয়ো-রিল তৈরি করতেন অর্শদীপ। তাঁর রিলে অন্য ক্রিকেটারদেরও দেখা যেত। মজাদার সব রিলের সুবাদে জনপ্রিয়তাও বাড়ছিল অর্শদীপের। মজা করতে গিয়ে কয়েক বার মাত্রা অতিক্রমের অভিযোগ উঠেছে অর্শদীপের বিরুদ্ধে। উঠেছে বর্ণবিদ্বেষের মতো গুরুতর অভিযোগও। কয়েক দিন আগে তিলক বর্মাকে করা একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। তীব্র সমালোচনার মুখে পড়তে হয় অর্শদীপকে। বিষয়টি ভাল ভাবে নেননি বিসিসিআই কর্তারাও। অবশেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ২০০-র বেশি পোস্ট মুছে দিলেন অর্শদীপ।
আইপিএল থেকে ছিটকে গিয়েছেন অর্শদীপেরা। প্রথম সাতটি ম্যাচে অপরাজিত থেকে শ্রেয়স আয়ারের দল এক সময় পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল। কিন্তু শেষপর্যন্ত আইপিএলের প্লেঅফে উঠতে পারেনি পঞ্জাব কিংস। দল ছিটকে যাওয়ার পর অধিকাংশ ভিডিয়ো বা রিল মুছে দিয়েছেন অর্শদীপ। তার মধ্যে রয়েছেন বিরাট কোহলির সঙ্গে করা একটি রিলও। দেড় কোটির বেশি মানুষ দেখেছিলেন সেই রিলটি। শুধু নিজের বিজ্ঞাপন সংক্রান্ত পোস্টগুলি রেখেছেন অর্শদীপ। এখন তাঁর পোস্টের সংখ্যা ৪৪টি।
চলতি আইপিএলের মাঝে অর্শদীপের একটি পোস্টে দেখা যায় যুজবেন্দ্র চহাল ই-সিগারেট সেবন করছেন। সেই পোস্ট নিয়েও বিতর্ক তৈরি হয়। ক্ষুব্ধ হন বোর্ডকর্তারা। তাঁকে সমাজমাধ্যমে ভিডিয়ো বা রিল পোস্ট না করার নির্দেশ দেয়। কিন্তু তার পরও একাধিক পোস্ট করেন অর্শদীপ। তাতে জোরে বোলারের বিরুদ্ধে অবাধ্যতার অভিযোগ ওঠে। তবে কি শাস্তির ভয়েই ২০০-র বেশি পোস্ট মুছে দিলেন অর্শদীপ?
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২২:৫৫
আইপিএল ট্রফিতে চোখ বেঙ্গালুরুর, মঙ্গলবারের ম্যাচে একটিই চিন্তা পাটীদারের, গুজরাতের দাবি, লড়াই হবে চোখে চোখ রেখে -
১৮:২৬
প্রকাশ্যে অসুস্থ কাম্বলি, আইপিএলে মুম্বই-রাজস্থান ম্যাচ দেখতে অশক্ত শরীরে ওয়ানখেডেতে হাজির -
১৮:১৮
কোহলির সঙ্গে করমর্দন বিতর্ক নিয়ে সরব হেডের স্ত্রী, খারাপ অভিজ্ঞতার কথা জানালেন জেসিকা -
‘হার্দিককে সব সুযোগ দেওয়া হয়েছে’, অধিনায়ককে নিয়ে অসন্তোষ মুম্বই শিবিরে, পরের মরসুমের আগেই বদলের সম্ভাবনা
-
রাজস্থানের বিরুদ্ধে শূন্য রানে আউট, আইপিএলে লজ্জার নজির রোহিতের