Advertisement
E-Paper

কোহলিদের দলের প্রতি অভিমানী যৌন নির্যাতনে অভিযুক্ত ক্রিকেটার, বললেন, ‘আমাকে আইপিএলে খেলানো উচিত ছিল’

নাবালিকাকে যৌন নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে তাঁর উপরে। মামলাও চলছে আদালতে। সে কারণে আইপিএলে তাঁকে দলে রাখেনি বেঙ্গালুরু। প্রতিযোগিতার শেষ পর্বে এসে অভিমানী সেই যশ দয়াল। কী বলেছেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ২১:৪৮
cricket

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

নাবালিকাকে যৌন নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে তাঁর উপরে। মামলাও চলছে আদালতে। সে কারণে আইপিএলে তাঁকে দলে রাখেনি বেঙ্গালুরু। প্রতিযোগিতার শেষ পর্বে এসে অভিমানী সেই যশ দয়াল। তাঁর মতে, তাঁকে দলে রাখা উচিত ছিল। দলের এক কোচিং স্টাফের সঙ্গে নিয়মিত তাঁর যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছেন দয়াল।

আলাদা আলাদা রাজ্যে দয়ালের নামে অভিযোগ রয়েছে। ২০২৫-এ গাজিয়াবাদে একটি এফআইআর দায়ের করা হয় শারীরিক নির্যাতনের অভিযোগে। জয়পুরে দায়ের হয় আরও একটি অভিযোগ। সেখানে তাঁর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল।

সম্প্রতি একটি পডকাস্টে তিনি বলেছেন, “ওরা আমাকে দল থেকে তাড়িয়ে দেয়নি। আমার জায়গায় পরিবর্ত ক্রিকেটারের নামও ঘোষণা করেনি। ফলে ওরা আমাকে দলেরই অংশ হিসাবে দেখছে। মরসুম থেকে নাম তুলে নেওয়া আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না। কিন্তু পরিস্থিতি বিতর্কিত ছিল। সিদ্ধান্ত নেওয়ার ভার কর্তৃপক্ষের উপরেই থাকে। তবে আইপিএল খুব মিস্ করেছি। মনে হচ্ছে খেললে ভাল হত।”

দয়ালের সংযোজন, “ম্যানেজমেন্টের সঙ্গে আমার কথা হয়। কখনও ওরা ফোন করে, কখনও আমি। ডিরেক্টর (মো বোবাট) এবং ডিকের (দীনেশ কার্তিক) সঙ্গে কথা হয়।”

সম্প্রতি এলাহাবাদ এবং জয়পুরের হাইকোর্ট থেকে অন্তবর্তী সুরক্ষাকবচ পেয়েছেন দয়াল। আইনি প্রক্রিয়া চলা সত্ত্বেও তাঁকে পাঁচ কোটি টাকায় ধরে রেখেছে বেঙ্গালুরু। গত দু’বছর দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। তবে এ বার ছেড়ে দেওয়া হবে কি না তা জানা যায়নি।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
RCB Yash Dayal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy