আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে বদল। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব টপকাতে পারেনি আফগানিস্তান। বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে হল রশিদ খানকে। নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান। ইব্রাহিম জ়াদরানকে নতুন অধিনায়ক করা হয়েছে।
‘ক্রিকবাজ়’ জানিয়েছে, বিশ্বকাপের সুপার এইটে উঠতে না পারার পরেই রশিদকে সরিয়ে দেওয়ার জল্পনা শুরু হয়েছিল। সামনেই শ্রীলঙ্কা সিরিজ়। তার আগেই ওপেনিং ব্যাটার জ়াদরানকে দায়িত্ব দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তিনি দলের সহ-অধিনায়ক ছিলেন। তাই তাঁকেই দায়িত্ব দেওয়া হল।
বিশ্বকাপের পর দলেও কিছু বদল করা হয়েছে। বিশ্বকাপের দলে থাকলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিন ও টি-টোয়েন্টি সিরিজ়ের দলে নেওয়া হয়নি ফজ়লহক ফারুকি, গুলবদিন নইব ও মহম্মদ ইশাককে। টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে নুর রহমান, শরাফুদ্দিন আশরফ ও ফরিদ আহমেদকে। এক দিনের দলে জায়গা পেয়েছেন জিয়া উর রহমান শরিফি।
আরও পড়ুন:
শ্রীলঙ্কার বিরুদ্ধে শারজা ও দুবাইয়ে সিরিজ় আফগানিস্তানের। কিন্তু এখন সেখানে যুদ্ধের পরিস্থিতি। ফলে সেখানে খেলাধুলো বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সেখানে সিরিজ় আয়োজন করা যাবে কি না, সে দিকে নজর রাখছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা। ২০, ২২ ও ২৫ মার্চ হওয়ার কথা আফগানিস্তান-শ্রীলঙ্কা তিনটি এক দিনের ম্যাচ। তার আগেই অধিনায়কত্বে বদল করল আফগানিস্তান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের