Advertisement
E-Paper

T20 World Cup 2021: বিশ্বকাপে ১৩তম ম্যাচে ভারতকে হারিয়ে আইসিসি-র টুইটারে কভার ছবিতে শাহিন আফ্রিদিরা

এর আগে টি২০ ক্রিকেটে কখনও ১০ উইকেটে হারেনি ভারত। পাকিস্তানও কখনও ১০ উইকেটে জেতেনি টি২০ ক্রিকেটে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ০১:০৫
আইসিসি-র টুইটারের কভার ছবিতে দেখা গেল পাকিস্তান দলের ছবি।

আইসিসি-র টুইটারের কভার ছবিতে দেখা গেল পাকিস্তান দলের ছবি। ছবি: টুইটার থেকে

এর আগে এক ডজন বার ভারতের কাছে বিশ্বকাপের মঞ্চে হারতে হয়েছে পাকিস্তানকে। সেই সব হারের বদলা রবিবার নিলেন বাবর আজমরা। বিশ্বকাপের মঞ্চে ১৩তম ম্যাচে ভারতকে হারাল পাকিস্তান। সেই হারের পর আইসিসি-র টুইটারের কভার ছবিতে দেখা গেল পাকিস্তান দলের ছবি।

এর আগে টি২০ ক্রিকেটে কখনও ১০ উইকেটে হারেনি ভারত। পাকিস্তানও কখনও ১০ উইকেটে জেতেনি টি২০ ক্রিকেটে। ভারতের লজ্জার দিনে জ্বলে উঠলেন বাবর আজমরা। যশপ্রীত বুমরা, মহম্মদ শামিদের দিশাহীন করে দিলেন তাঁরা। ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে হারিয়ে যে ধাক্কা খেয়েছিল ভারত, গোটা ম্যাচে তা থেকে বার হতেই পারলেন না কোহলীরা। ম্যাচ শেষে কোহলীর মুখেও বার বার শোনা গেল শুরুতেই উইকেট হারানোর কথা।

ইতিহাস তৈরি হল রবিবার। বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারিয়ে দিল পাকিস্তান। ওয়াসিম আক্রম, শোয়েব আখতার, ইউনিস খান, ইনজামাম উল হকরা যা পারেননি, সেটাই করে দেখালেন বাবর আজম, শাহিন আফ্রিদি, মহম্মদ রিজওয়ানরা। ভারতকে সব বিভাগেই এক ডজন গোল দিল পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে ১৩তম ভারত-পাকিস্তান ম্যাচ ‘দুর্ভাগা’ হয়ে উঠল কোহলীদের কাছে।

আইসিসি-র টুইটার থেকে।

আইসিসি-র টুইটার থেকে। ছবি: টুইটার থেকে

এখনও অবধি কোনও আইসিসি ট্রফি জিততে না পারার কলঙ্কের মুকুটে আরও একটা কাঁটা বিঁধল। বিরাট কোহলী ভারতের প্রথম অধিনায়ক যিনি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে হারলেন। দিনটা যে পাকিস্তানেরই সেটা আরও চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিল আইসিসি-র কভার ছবি।

T20 World Cup 2021 Team India pakistan ICC Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy