অভিষেক শর্মাকে নিয়ে কোনও চিন্তাই করছেন না সূর্যকুমার যাদবেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে শূন্যের হ্যাটট্রিক করলেও অভিষেকের উপর থেকে আস্থা হারাচ্ছে না ভারত। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে স্পষ্ট করে দিলেন ভারত অধিনায়ক।
রবিবার অহমদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। সেই ম্যাচের আগে শনিবার সাংবাদিক বৈঠকে অভিষেককে নিয়ে একের পর এক প্রশ্ন ধেয়ে আসে অভিষেকের দিকে। হাসিমুখে জবাব দিয়েছেন তিনি।
সূর্য জানিয়েছেন, অভিষেকের ফর্ম নিয়ে তাঁদের কোনও চিম্তাই নেই। সূর্য বলেন, “অভিষেকের ফর্ম নিয়ে যাঁরা চিন্তা করছেন, তাঁদের জন্য আমার চিন্তা হচ্ছে। যে দলগুলোর বিরুদ্ধে আমাদের ম্যাচ রয়েছে তাদের জন্য আমার চিন্তা হচ্ছে। কারণ, ও এখনও রান করেনি। ওর রান বাকি আছে।”
গত এক বছর দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিষেক। সেই কারণে আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় এক নম্বর ব্যাটার তিনি। গত এক বছরের কথা মনে করিয়ে দিয়ে সূর্য বলেন, “যে দিন ও বড় রান পাবে, সে দিন কী হবে তা আপনারা সকলেই জানেন। এটা দলগত খেলা। দলের কারণেই ও এই রকম খেলার চেষ্টা করে। যে দিন লাগবে, সে দিন কাউকে কিছু করতে হবে না। কিন্তু যে দিন লাগবে না, সে দিন তো আমরা আছি। এত দিন ও গোটা দলকে টেনেছে। এ বার আমাদের সময় সেটা করার।”
গত দুই ম্যাচে দেখা গিয়েছে, ডান হাতি অফ স্পিনারের সামনে সমস্যায় পড়ছেন অভিষেক। সব দল সেই পরিকল্পনা নিয়েই মাঠে নামবে। তাতে অবশ্য কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছেন সূর্য। তিনি বলেন, “আমরা কঠিন পরিস্থিতিতে এর আগে অনেক ক্রিকেট খেলেছি। সব ধরনের বোলিংয়ের বিরুদ্ধে খেলেছি। কঠিন পরিস্থিতির মোকাবিলা কী ভাবে করতে হয় তা আমরা জানি। আমাদের পরিকল্পনা তৈরি। ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ দিনের খেলা অভিজ্ঞতা রয়েছে অভিষেকের। আমরা চারটে ম্যাচ জিতেছি। ভাল না খেললে তো জিততে পারতাম না।”
২০২৫ সালে ২১ ম্যাচে ৮৫৯ রান করেছেন অভিষেক। ৪২ গড় ও ১৯৩.৪৬ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। বিশ্বকাপে তিন ম্যাচে রান না পাওয়ার পরেও তাঁকে নিয়ে কোনও আলোচনা হচ্ছে না বলে জানিয়েছিলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। সেই একই কথা শোনা গেল সূর্যের মুখেও। সঞ্জু স্যামসন বেঞ্চে থাকলেও এখনই অভিষেকের বদলে যে প্রথম একাদশে তাঁকে দেখা যাবে না, তা মোটামুটি পরিষ্কার করে দিয়েছেন সূর্য। তিনি বলেন, “আপনারা চাইছেন, অভিষেকের বদলে সঞ্জুকে খেলাব। বা তিলকের বদলে খেলাব। দেখিুন, আমরা বড় রান করতে চাই। তারই প্রস্তুতি নিচ্ছি।”
আরও পড়ুন:
দলের জন্যই ধীরে ব্যাট করছেন তিলক
চলতি বিশ্বকাপে কি তিলক বর্মা খুব ধীরে ব্যাট করছেন? তাতে কি সমস্যা হচ্ছে দলের? সূর্য স্পষ্ট করে দিয়েছেন, দলের কথা ভেবেই খেলছেন তিলক। তিনি বলেন, “দল যে ভাবে চাইছে ও সে ভাবেই খেলছে। ১ উইকেট পড়লে ও নেমে দ্রুত রান তুলব। আবার ২ উইকেট পড়ে গেলে একটু ধরে খেলার চেষ্টা করবে। আমরা জানি, তিলক নিজের পারফরম্যান্সে খুশি নয়। ও পরিশ্রম করছে। প্রতি দিন তিনটে সেশনে অনুশীলন করছে। ওর ব্যাটিং নিয়ে আমাদের কোনও চিন্তা নেই।”
রবিবার অহমদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে খেলা। বিশ্বকাপে জয়ের ধারা জারি রাখতে চাইছেন সূর্যেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের