Advertisement
E-Paper

নিজেকে বোঝার আগেই বিয়ে করে ফেলেছিলেন, স্বীকার করে চার বছরের বিবাহিত জীবনে ছেদ ভারতীয় ক্রিকেটারের

আইপিএল থেকে রাতারাতি উঠে এসেছিলেন তিনি। খেলেছেন ভারতীয় দলের হয়েও। সেই রাহুল চহর শুক্রবার বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৪
cricket

রাহুল চহর এবং ঈশানী জোহর। — ফাইল চিত্র।

আইপিএল থেকে রাতারাতি উঠে এসেছিলেন তিনি। খেলেছেন ভারতীয় দলের হয়েও। তবে এখন জাতীয় দল থেকে অনেকটাই দূরে। সেই রাহুল চাহার শুক্রবার বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন। জানালেন, স্ত্রী ঈশানী জোহরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। চার বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন তাঁরা। তবে শেষ দেড় বছর কোর্টকাছারির মধ্যেই সময় গিয়েছে বলে জানিয়েছেন রাহুল।

২৬ বছর বয়সি রাহুল ভারতের হয়ে সাতটি ম্যাচ খেলে ১০টি উইকেট নিয়েছেন। চার বছর আগে, মাত্র ২২ বছর বয়সে বিয়ে করেছিলেন। জানিয়েছেন, নিজের মূল্য এবং জীবনের অর্থ বোঝার আগেই বিয়ে করে ফেলেছিলেন। যে শিক্ষা পেয়েছেন তার প্রত্যাশা ছিল না।

গোয়ায় বিয়ে করেছিলেন রাহুল এবং ঈশানী। শুধু পরিবারের লোকজনই বিয়েতে হাজির ছিলেন। ভারতের প্রাক্তন জোরে বোলার দীপক চহরও সেখানে ছিলেন। সেই সময় রাহুলের বিয়ে নিয়ে অনেক আলোচনা হয়েছিল। বিশেষ করে তখন তিনি ভারতীয় দলে জায়গা পাকা করার চেষ্টা করছিলেন।

এ দিন রাহুল এক বিবৃতিতে লিখেছেন, “গত ১৫টা মাস আদালতে দৌড়োদৌড়ি করতে গিয়ে কেটে গিয়েছে। আজ জীবনের একটা অধ্যায় শেষ হল। কিছু কিছু সম্পর্ক সারা জীবন টেকে না। কিন্তু তারা আমাদের জাগিয়ে তোলে, শিক্ষা দেয় এবং জীবন বদলে দেয়। আপাতত সামনের দিকে এগিয়ে যেতে চাই।”

কেন তাঁদের বিচ্ছেদ হয়েছে তা নিয়ে রাহুল বা ঈশানী কেউই মুখ খোলেননি।

Rahul Chahar IPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy