Advertisement
E-Paper

ভারত-বাংলাদেশ ফাইনাল, মহিলাদের রাইজ়িং এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফির লড়াইয়ে রাধারা

মেয়েদের রাইজ়িং স্টার্স এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত। বুধবার ব্যাংককে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে পাঁচ উইকেটে। রাধা যাদবের অলরাউন্ড দক্ষতায় ভর করে ৩৯ বল বাকি থাকতেই ১১৯ রান তাড়া করে জিতেছে তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৭
cricket

ভারতের মহিলা দল। ছবি: সমাজমাধ্যম।

মেয়েদের রাইজ়িং স্টার্স এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত। বুধবার ব্যাংককে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে পাঁচ উইকেটে। রাধা যাদবের অলরাউন্ড দক্ষতায় ভর করে ৩৯ বল বাকি থাকতেই ১১৯ রান তাড়া করে জিতেছে তারা। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত। অপর সেমিফাইনালে বাংলাদেশ ৫৪ রানে হারিয়েছে পাকিস্তানকে।

শুক্রবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ১৯.৪ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায় তারা। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অস্ট্রেলিয়ার কেউই দাঁড়াতে পারেননি। ৩৫ বলে ৩১ করেন সঞ্জনা কাবিন্দি। ২২ রান করেছেন শশীনি গিমহানি। জুটি গড়তে না পারার কারণে তাদের বড় রান ওঠার সম্ভাবনা বার বার থমকে যায়।

বল হাতে রাধা সবচেয়ে ভাল খেলেছেন। তিনি ৩.৪ ওভারে ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন। তাঁর বাঁ হাতি স্পিনে শ্রীলঙ্কার মিডল এবং লোয়ার অর্ডার ধসে যায়। শেষের দিকের ওভারে প্রায় রানই ওঠেনি। রাধার পাশে দাঁড়ান প্রেমা রাওয়াত। তিনি চার ওভারে ৯ রানে ২ উইকেট নেন। তনুজা কাঁওয়ারও দু’টি উইকেট নিয়েছেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই নন্দিনী কাশ্যপকে হারায় ভারত। তবে পাল্টা আক্রমণ করেন দীনেশ বৃন্দা। আটটি চারের সাহায্যে ২০ বলে ৪২ রান তুলে দেন। অনুষ্কা শর্মা করেন ২৭ রান। শ্রীলঙ্কার গিমহানির জোড়া উইকেটে কিছুটা রানের গতি কমে। তবে ব্যাট হাতে রাধা এগিয়ে আসেন। ১৮ বলে অপরাজিত ৩১ রান করে দলকে জিতিয়ে দেন। সাতটি চার মেরেছেন রাধা।

অপর সেমিফাইনালে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১১০/৮ তোলে। অধিনায়ক ফাহিমা খাতুন অপরাজিত থাকেন ৪০ রানে। জবাবে মাত্র ৫৬ রানে শেষ হয়ে যায় পাকিস্তান। ৬ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে শেষ করে দেন সঞ্জিদা আখতার মেঘলা।

Radha Yadav BCCI Women
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy