Advertisement
E-Paper

Mithali Raj: শেষ ম্যাচে জয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের লজ্জা থেকে বাঁচলেন মিতালিরা

নিউজিল্যান্ডের হাতে চুনকাম হওয়ার হাত থেকে বাঁচল ভারতের মহিলা দল। এক দিনের সিরিজের শেষ ম্যাচে ৬ উইকেটে জিতল তারা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১১
উল্লাস ঝুলনদের

উল্লাস ঝুলনদের ছবি টুইটার

নিউজিল্যান্ডের হাতে চুনকাম হওয়ার হাত থেকে বাঁচল ভারতের মহিলা দল। এক দিনের সিরিজের শেষ ম্যাচে ৬ উইকেটে জিতল তারা। অর্ধশতরান করে ভারতকে জেতালেন স্মৃতি মন্ধানা, মিতালি রাজ এবং হরমনপ্রীত কৌর। এক দিনের সিরিজে ১-৪ ব্যবধানে হারল মিতালির দল।

বিশ্বকাপের আগে মাত্র দু’সপ্তাহ বাকি। তার মধ্যেই যাবতীয় ভুলত্রুটি শুধরোতে হবে মিতালির দলকে। নিউজিল্যান্ডে পা দিয়ে একটি টি-টোয়েন্টি-সহ পরপর পাঁচটি ম্যাচে হেরেছে তারা। দলের আত্মবিশ্বাস ধাক্কা খেয়েছে। সেটা কাটিয়ে ওঠাই আপাতত লক্ষ্য তাঁদের।

বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ২৫১ তোলে নিউজিল্যান্ড। অ্যামেলিয়া কের সর্বোচ্চ ৬৬ রান করেন। অধিনায়ক সোফি ডিভাইন ৩৪ করেন। ভারতের হয়ে দু’টি করে উইকেট রাজেশ্বরী গায়কোয়াড়, দীপ্তি শর্মা এবং স্নেহ রানার।

জবাবে শেফালি বর্মাকে শুরুতে হারালেও ৮৪ বলে ৭১ রানের দুরন্ত ইনিংস খেলেন মন্ধানা। পরে হরমনপ্রীত নেমে ৬৩ করেন। মিতালি ৫৪ রানে অপরাজিত থেকে খেলা শেষ করে আসেন।

Indian Women Cricket team New Zealand Mithali Raj Smriti Mandhana Harmanpreet Kaur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy