উত্তরপ্রদেশের প্রাক্তন ক্রিকেটার তন্ময় শ্রীবাস্তব এ বার নতুন ভূমিকায়। আইপিএলে আম্পায়ার হিসাবে অভিষেক হতে চলেছে তাঁর। আগামী ২৮ এপ্রিল পঞ্জাব কিংস-রাজস্থান রয়্যালস ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। তিনিই হতে চলেছেন প্রথম আম্পায়ার, যিনি ক্রিকেটার হিসাবেও আইপিএল খেলেছেন।
২০০৮ সালে প্রথম আইপিএলে পঞ্জাবের হয়ে খেলেছিলেন তন্ময়। এ বার আম্পায়ার হিসাবে তাঁর প্রথম ম্যাচেও থাকছে পঞ্জাব। শুরুতেই নিজের প্রাক্তন দলের ম্যাচে নিরপেক্ষতা রক্ষা করতে হবে তাঁকে। গত বছরও আইপিএলে ছিলেন তন্ময়। তবে মাঠে নেমে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাননি। কয়েকটি ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। এ বারই প্রথম ম্যাচ খেলানোর দায়িত্ব পেয়েছেন। উল্লেখ্য, তিনিই উত্তরপ্রদেশ থেকে আইপিএলের প্রথম আম্পায়ার।
এ বার মোট চারটি ম্যাচে মাঠে থাকবেন তন্ময়। ২৮ এপ্রিলের ম্যাচ ছাড়া ৫ মে দিল্লি ক্যাপিটালস-চেন্নাই সুপার কিংস, ১০ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-মুম্বই ইন্ডিয়ান্স এবং ১৮ মে চেন্নাই- সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেও মাঠে থাকবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে কয়েকটি ম্যাচে তৃতীয় বা চতুর্থ আম্পায়ারের দায়িত্বও দিয়েছে।
আরও পড়ুন:
আম্পারিংয়ে আসার আগে কোচিং করাতেন তন্ময়। ২০০৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাজ করেছেন বেঙ্গালুরুর স্কাউট হিসাবে। জম্মু-কাশ্মীরের রঞ্জি দলের ফিল্ডিং কোচ ছিলেন এক সময়। এ ছাড়া ভারতের অনূর্ধ্ব-১৬ দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন। গত তিন বছর ধরে আম্পারিং করছেন। ঘরোয়া ক্রিকেটে দক্ষতার পরিচয় দিয়ে আইপিএলে দায়িত্ব পেয়েছেন। উত্তরপ্রদেশের হয়ে ৯০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৯১৮ রান করেছেন তিনি। কোচি টাস্কার্স এবং ডেকান চার্জার্সের হয়েও আইপিএল খেলেছেন। ২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নেন তন্ময়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়ে গেল প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হল না উদ্বোধনী অনুষ্ঠান।
- আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে বোর্ড।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার।
-
১৩:৪৬
বেঙ্গালুরুকে জিতিয়েও মনখারাপ কোহলির! কেন, জানালেন গুজরাতের সহকারী কোচ -
১১:০৩
গুজরাতের বিরুদ্ধে ৮১ রানের ইনিংসে তিন কীর্তি কোহলির,বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে জোড়া নজির -
০০:১৯
দলকে জিতিয়েও কোহলির মুখে শুধুই সতীর্থদের কথা, বদলে যাওয়া বেঙ্গালুরুর সাফল্যের রহস্য ব্যাখ্যা করলেন বিরাট -
২৩:০৩
কোহলি-ঝড়ে মাত বেঙ্গালুরু, দাম পেল না সুদর্শনের শতরান, আইপিএলে গুজরাতকে হারিয়ে দুইয়ে উঠে এল আরসিবি -
১৭:৫৪
‘শ্রেয়সকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক,’ দু’বছর পর ভুলস্বীকার কেকেআরের তখনকার কোচ পণ্ডিতের