E-Paper

ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তির পথে ইটালি

ইটালির তরুণ ক্রিকেটারদের ভারতে পাঠাতে চায় তারা। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে থেকে যেন তৈরি হতে পারেন ইটালীয় তরুণরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩১
(বাঁ দিকে) ইটালি ক্রিকেট বোর্ড, বিসিসিআই (ডান দিকে)।

(বাঁ দিকে) ইটালি ক্রিকেট বোর্ড, বিসিসিআই (ডান দিকে)। ফাইল চিত্র।

পরিকাঠামোর অভাব ইটালিতে। ক্রিকেটের টার্ফই (পিচ) নেই সে দেশে। এখনও ম্যাটের উপরেই অনুশীলন করতে হয়। ম্যাচও খেলা হয় ম্যাট পেতে। ইটালিকে তাই দল সাজাতে হচ্ছে বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে। কিন্তু ইটালির ক্রিকেট ফেডারেশনের সিইও লুকা ব্রুনো মালাসিনা চান ক্রিকেটে ভূমিপুত্রদের আগ্রহ বাড়াতে। তাই ভারতীয় বোর্ডের সঙ্গে ‘মউ’ স্বাক্ষর করছে ফেদারেজ়িয়োনে ক্রিকেট ইটালিয়া (এফসিআরআই)।

ইটালির তরুণ ক্রিকেটারদের ভারতে পাঠাতে চায় তারা। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে থেকে যেন তৈরি হতে পারেন ইটালীয় তরুণরা। এ বিষয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে একপ্রস্থ বৈঠকও হয়ে গিয়েছে ইটালির। ফেডারেশনের সিইও লুকা বলছিলেন, ‘‘মুম্বইয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা ‘মউ’ স্বাক্ষর করছি। ইটালি থেকে ভারতে ক্রিকেটারেরা এলে এ দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের থেকে অনেক কিছু শিখতে পারবে। এ বছরের মধ্যেই দুই বোর্ডের মধ্যে চুক্তি সম্পূর্ণ হবে।’’

মঙ্গলবারই মুম্বই উড়ে যাচ্ছে ইটালি। সেখানে বোর্ডকর্তাদের সঙ্গে আবারও আলোচনা হবে। ভারত ‘এ’ দলের সঙ্গে সিরিজ় খেলার প্রস্তাবও রাখবেন তাঁরা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Italy ICC T20 World Cup 2026 BCCI

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy