Advertisement
E-Paper

সরকারি জমি অপব্যবহারে অভিযুক্ত ধোনি, নোটিস দিয়ে ব্যাখ্যা তলব হাউজিং বোর্ডের

মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে সরকারি জমি অপব্যবহারের অভিযোগ। ভারতকে দু’টি বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়কের ব্যাখ্যা তলব করল ঝাড়খণ্ড হাউজিং বোর্ড। বাতিল হতে পারে মালিকানা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭
picture of cricket

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনিকে আইনি নোটিস ঝাড়খণ্ড সরকারের। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ, রাঁচিতে বাড়ি তৈরির করার জন্য সরকারের দেওয়া জমি অপব্যবহার করেছেন। ধোনিকে নোটিস পাঠিয়েছে ঝাড়খণ্ড হাউজিং বোর্ড।

ধোনিকে নোটিস পাঠানোর কথা ঝাড়খণ্ড হাউজিং বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে জানানো হয়েছে। চেয়ারম্যান সঞ্জয় লাল পাসোয়ান জানিয়েছেন, রাঁচিতে ধোনিকে জমি দেওয়া হয়েছিল বাড়ি তৈরির জন্য। বসতি এলাকায় ওই জমি দেওয়া হয়েছিল শর্তসাপেক্ষে। বলা ছিল, ওই জমিতে শুধু বসবাসের জন্য বাড়ি তৈরি করা যাবে। ব্যবসায়িক বা অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না। কিন্তু শর্ত ভেঙে ধোনি সেই জমিটি ব্যবসায়িক কাজেই ব্যবহার করছেন। একই কারণে আরও অনেককে নোটিস দেওয়া হয়েছে।

পাসোয়ান জানিয়েছেন, সম্প্রতি হাউজিং বোর্ডের তদন্তে জমি অপব্যবহারের বিষয়টি ধরা পড়েছে। যাঁদের নোটিস দেওয়া হয়েছে, তাঁদের উত্তর যথাযথ এবং যুক্তিসঙ্গত না হলে জমির মালিকানা বাতিল করা হতে পারে। হার্মু রোডের ওই জমিতে তৈরি বাড়িতে এখন থাকেন না ধোনি। তিনি থাকেন রিং রোডের নতুন বাড়িতে। ওই জমিতে চিকিৎসা কেন্দ্র তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

সরকারি জমি অপব্যবহারের অভিযোগ উঠেছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধেও। বসবাসের জন্য নির্দিষ্ট জমিতে বাড়ি তৈরি করে পার্টি অফিস খোলা হয়েছে। যা এখন ঝাড়খণ্ড বিজেপির রাজ্য দফতর। অভিযুক্তদের উত্তর খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ করবে ঝাড়খণ্ড হাউজিং বোর্ড।

MS Dhoni ranchi Jharkhand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy