Advertisement
E-Paper

আইপিএলে নজির গড়া থামছেই না বৈভবের! গুজরাতের বিরুদ্ধে শতরান না পেলেও একাধিক রেকর্ডের মালিক সূর্যবংশী

এলিমিনেটরের পর দ্বিতীয় কোয়ালিফায়ারেও অল্পের জন্য শতরান পেল না বৈভব সূর্যবংশী। তবে বৈভবের নামের পাশে বসে গেল একাধিক নজির। ১৫ বছরেই ক্রিকেটবিশ্বকে মাতিয়ে দিচ্ছে সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ২২:১৫
cricket

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

এলিমিনেটরের পর দ্বিতীয় কোয়ালিফায়ারেও অল্পের জন্য শতরান পেল না বৈভব সূর্যবংশী। হায়দরাবাদের বিরুদ্ধে তিন রানের জন্য হাতছাড়া হয়েছিল শতরান। গুজরাতের বিরুদ্ধে হল না চার রানের জন্য। তবে বৈভবের নামের পাশে বসে গেল একাধিক নজির। ১৫ বছরেই ক্রিকেটবিশ্বকে মাতিয়ে দিচ্ছে সে।

১) আইপিএলে দ্রুততম ব্যাটার হিসাবে ১০০০ রান হল বৈভবের। মাত্র ৪৪০টি বল নিয়েছে সে। আগের নজির ছিল আন্দ্রে রাসেলের। তিনি ৫৪৫টি বল নিয়েছিলেন ১০০০ রান করতে।

২) দ্রুততম ভারতীয় হিসাবে সবচেয়ে কম ইনিংসে ১০০০ রান হল বৈভবের। ২৩ ইনিংসে এই কাজ করে দেখিয়েছে। দ্রুততমের রেকর্ড রয়েছে শন মার্শের (২১)। বৈভবের আগে ভারতীয় হিসাবে নজির ছিল সাই সুদর্শনের (২৫)।

৩) একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বাউন্ডারি (চার, ছয় মিলিয়ে) মারার নজির গড়েছে বৈভব। তার ৯টি বাউন্ডারি দরকার ছিল এ দিন। ১৪তম ওভারেই নজির গড়ে সে। এই নজির ছিল জস বাটলারের। এই মুহূর্তে ১৩৫টি বাউন্ডারি রয়েছে বৈভবের। ৬৩টি চার এবং ৭২টি ছয় মেরেছে সে।

৪) একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রান হল বৈভবের। শুক্রবার পাওয়ার প্লে-র মধ্যে ৩১ রান করে বৈভব। ফলে ৫২১ রান হয়ে গেল তার। ডেভিড ওয়ার্নারের ৪৬৭ রানের নজির টপকে গেল সে।

৫) আইপিএলে তরুণতম ব্যাটার হিসাবে ৭০০ বা তার বেশি রান করল বৈভব। সাই সুদর্শনের নজির ভেঙে দিল সে। ২৩ বছর ২২৭ দিন বয়সে এই নজির গড়েছিলেন সুদর্শন। বৈভব তা করে দেখাল ১৫ বছর ৬৩ দিন বয়সে।

৬) আইপিএলে প্রথম ‘আনক্যাপড’ (জাতীয় দলে না খেলা) ক্রিকেটার হিসাবে একটি মরসুমে ৭০০ বা তার বেশি রান করল বৈভব। এই নজির ছিল যশস্বীর। ২০২৩-এ তিনি ৬২৬ রান করেছিলেন।

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
সর্বশেষ
৪ ঘণ্টা আগে
Vaibhav Sooryavanshi Rajasthan Royals Sai Sudharsan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy