Advertisement
০৪ ফেব্রুয়ারি ২০২৬
লখনউয়ের মাঠে কুয়াশার দাপট অব্যাহত।

লখনউয়ের মাঠে কুয়াশার দাপট অব্যাহত। ছবি: পিটিআই।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২২:০৪
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:৩২ key status

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে গেল

লখনউয়ের মাঠে কুয়াশার দাপট কমেনি এখনও। ষষ্ঠ বার পরিদর্শনের পর ম্যাচ বাতিল ঘোষণা করলেন আম্পায়ারেরা। শীত কালে উত্তর ভারতে কুয়াশা এবং ধোঁয়াশা নতুন কোনও ঘটনা নয়। তা-ও এই সময় লখনউয়ে ম্যাচ দেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:০২ key status

লখনউয়ে কমছে না কুয়াশা

খেলা শুরু করার মতো পরিস্থিতি এখনও নেই লখনউয়ে। আম্পায়ারেরা আবার রাত ৯টা ২৫-এ পরিদর্শন করবেন।

Advertisement
timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:৩৭ key status

মাঠে এখনও কুয়াশা দাপট

খেলা শুরু করার মতো পরিস্থিতি নেই লখনউয়ে। আম্পায়ারেরা আবার রাত ৯টায় পরিদর্শন করবেন। খেলা শুরুর শেষ সময় ৯টা ৪৬ মিনিট।

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:০৮ key status

পিচ বাঁচাতে শতরঞ্জি!

কুয়াশা এবং শিশিরের জন্য ভিজে যাচ্ছে লখনউয়ের ২২ গজ। পিচ বাঁচাতে শতরঞ্জি দিয়ে পিচ ঢাকলেন মাঠকর্মীরা।

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:০৭ key status

লখনউয়ে অব্যাহত কুয়াশার দাপট

লখনউয়ের মাঠে এখনও কমেনি কুয়াশা। রাত ৮টার পরিদর্শনেও দৃশ্যমানতা নিয়ে সন্তুষ্ট নন আম্পায়ারেরা। তারা আবার রাত ৮টা ৩০-এ পরিদর্শন করবেন।

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৫ key status

লখনউয়ে খেলা হওয়া নিয়ে অনিশ্চয়তা

লখনউয়ের মাঠ এখনও কুয়াশায় ঢাকা। খেলা শুরু করার মতো পরিস্থিতি নেই। ৭টা ৩০-এ মাঠ পরিদর্শন করেন আম্পায়ারেরা। মাঠের দৃশ্যমানতা সন্তোষজনক নয়। আবার রাত ৮টায় পরিদর্শন করবেন তাঁরা।

Advertisement
timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৬ key status

এখনও ঘন কুয়াশা মাঠে

ঘন কুয়াশার জন্য খেলা শুরু  করার মতো পরিস্থিতি নেই লখনউয়ে। ৬টা ৫০-এ পরিদর্শনের পর দু’দলের কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলেন আম্পায়ারেরা। তাঁরা জানিয়েছেন আবার ৭টা ৩০-এ পরিদর্শন করবেন। তার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫ key status

নির্ধারিত সময়ে হল না টস

ঘন কুয়াশায় ঢাকা লখনউয়ের মাঠ। ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচর টস নির্ধারিত সময়ে হল না। ৬টা ৫০-এ পরিদর্শনের পর সিদ্ধান্ত নেবেন আম্পায়ারেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy