Advertisement
E-Paper

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বাড়ি ফিরে যাচ্ছেন নিউ জ়িল্যান্ডের জোরে বোলার ফার্গুসন! ছুটি মঞ্জুর করে দিল দল

এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠেনি নিউ জ়িল্যান্ড। কানাডার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ জিততেই হবে তাদের। অথচ এই ম্যাচের আগে দেশে ফিরে যাচ্ছেন লকি ফার্গুসন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৪
picture of cricket

লকি ফার্গুসন। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে দল ছেড়ে বাড়ি ফিরে গেলেন লকি ফার্গুসন। কানাডার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে পারবেন না নিউ জ়িল্যান্ডের জোরে বোলার। কিউয়িরা বিশ্বকাপের সুপার এইটে উঠলে আবার দলের সঙ্গে যোগ দেবেন ফার্গুসন।

নিউ জ়িল্যান্ড এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠতে পারেনি। জায়গা পাকা করতে হলে কানাডার বিরুদ্ধে জিততেই হবে মিচেল স্যান্টনারের দলকে। তবু এই পরিস্থিতিতে বাড়ি ফিরে গেলেন ফার্গুসন। ক্রিকেট নিউ জ়িল্যান্ডের কাছে ছুটি নিয়েছেন তিনি। বিশ্বকাপ শুরুর আগেই ছুটির আবেদন করেছিলেন ফার্গুসন। তাঁর স্ত্রী এমা সন্তানসম্ভবা। সন্তানের জন্মের সময় স্ত্রীর কাছে থাকতে চান কিউয়ি জোরে বোলার। তাই ছুটির আবেদন জানিয়েছিলেন। মানবিক কারণে তাঁর আবেদন মঞ্জুর করেছেন নিউ জ়িল্যান্ডের ক্রিকেট কর্তারা।

নিউ জ়িল্যান্ড দলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ফার্গুসন এবং এমার জন্য একটা দুর্দান্ত মুহূর্ত অপেক্ষা করছে। এই বিশেষ সময় ওরা একসঙ্গে থাকবে। আমরা সকলে খুশি। ফার্গুসন দেশে ফিরলেও পরিবর্ত হিসাবে কাউকে নেওয়া হচ্ছে না। সুপার এইট পর্ব শুরুর আগে ও দলের সঙ্গে যোগ দেবে। আমাদের সঙ্গে দু’জন ট্র্যাভেলিং রিজার্ভ রয়েছে। বেন সিয়ার্স এবং কোল ম্যাককনচি আছে। খুব প্রয়োজন হলে আমরা ওদের কাউকে মূল দলে অন্তর্ভূক্ত করব।

জানুয়ারি মাসে বিশ্বকাপের দল ঘোষণার সময়ই ছুটি চেয়ে নিয়েছিলেন ফার্গুসন। প্রথম বার বাবা হবেন তিনি। বিশ্বকাপের তিনটি ম্যাচে ৪টি উইকেট নিয়েছেন ফার্গুসন। এখনও পর্যন্ত ওভার প্রতি রান দিয়েছেন ৯.৬৭। কানাডা-ম্যাচে নিউ জ়িল্যান্ডের প্রথম একাদশে ফার্গুসনের পরিবর্তে ঢুকতে পারেন কাইল জেমিসন বা ইশ সোধি।

ICC T20 World Cup 2026 New Zealand Lockie Ferguson
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy