টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে, এমন আশঙ্কা ছিলই। তার সঙ্গে যুক্ত হল নতুন এক আতঙ্ক। শনিবার সন্ধেবেলা কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের ভিতরে দেখা গিয়েছে বিষধর সাপ। তা-ও আবার পাকিস্তানের সাজঘরের সামনে।
প্রেমদাসা স্টেডিয়ামে সাপের উপস্থিতি নতুন নয়। শ্রীলঙ্কার এই ক্রিকেট স্টেডিয়ামে বেশ কয়েক বার সাপের দেখা মিলেছে। তাই কোনও ম্যাচ থাকলে সব সময় সতর্ক থাকেন নিরাপত্তাকর্মীরা। শনিবার স্টেডিয়ামে অনুশীলন করে ভারত-পাকিস্তান দু’দলই। সলমন আলি আঘারা অনুশীলন করার সময় মাঠের ধারে একটি বিষধর সাপ দেখা যায়। পাকিস্তান দলের জন্য নির্দিষ্ট ডাগআউটের পাশেই ছিল সাপটি। স্বভাবতই সেখানে সকলের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়। দেখা মাত্র নিরাপত্তাকর্মীরা সাপটিকে ধরে নিরাপদ জায়গায় নিয়ে চলে যান। কোনও বিপত্তি ঘটেনি। তবে এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
রবিবার গ্রুপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। তাঁদের উদ্বেগে রেখেছে কলম্বোর আবহাওয়া। সকাল থেকে মেঘলা আকাশ। সন্ধের দিকে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহবিদেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের