টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আশঙ্কার কেন্দ্রে কলম্বোর আবহাওয়া। শ্রীলঙ্কার আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সারাদিন মেঘলা থাকবে আকাশ। বৃষ্টি হতে পারে সকাল থেকে রাত পর্যন্ত। স্বাভাবিক ভাবেই সূর্যকুমার যাদবদের সঙ্গে সলমন আলি আঘাদের ২২ গজের লড়াই নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরাও।
আবহবিদদের পূর্বাভাস হতাশ করতে পারে ক্রিকেটপ্রেমীদের। আবহবিদেরা জানিয়েছেন, রবিবার কলম্বোয় ১৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাতাসের গড় গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩ কিলোমিটার। সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ২৪ কিলোমিটার। বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে।
শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দু’দফা মাঝারি বৃষ্টি হতে পারে কলম্বোয়। সম্ভাবনা ৭৩ শতাংশ। ৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ১২টা পর্যন্ত। সকাল ৬টায় ১১ শতাংশ, সকাল ৭টায় ২৬ শতাংশ, সকাল ৮টায় ২৬ শতাংশ, সকাল ৯টা ৩২ শতাংশ, সকাল ১০টায় ৬০ শতাংশ, সকাল ১১টায় ৬৪ শতাংশ এবং দুপুর ১২টায় ৪৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর পর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দুপুর ১২টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৭৬ শতাংশ। এই সময়ের মধ্যে ৬.৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দুপুর ১টায় ৫৯ শতাংশ, দুপুর ২টোয় ৪৯ শতাংশ, দুপুর ৩টেয় ৪৯ শতাংশ, বিকাল ৪টেয় ৪৯ শতাংশ, বিকাল ৫টায় ৫৩ শতাংশ এবং সন্ধে ৬টায় ৪৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা।
সন্ধে ৬টার পর আকাশ কিছুটা পরিষ্কার হবে। এই সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা গড়ে ২০ শতাংশ। সন্ধে ৬টায় ৪৯ শতাংশ, সন্ধে ৭টায় ৯ শতাংশ, রাত ৮টায় ৯ শতাংশ, রাত ৯টায় ৯ শতাংশ, রাত ১০টায় ৯ শতাংশ, রাত ১১টায় ৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহবিদেরা।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) জানিয়েছে, গ্রুপ পর্বের ম্যাচগুলির জন্য সর্বোচ্চ ৬০ মিনিট সময় ধরা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখেই অতিরিক্ত ১ ঘণ্টা সময় রাখা হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হওয়ার নির্দিষ্ট সময় রবিবার ভারতীয় সময় অনুযায়ী রাত ১০টা ১০ মিনিট। রাত ১১টা ১০ মিনিটের মধ্যে খেলা শেষ করতে হবে। ৫ ওভারের ম্যাচ হলেও তার মধ্যে খেলা শেষ হতে হবে। গ্রুপ পর্বের ম্যাচের জন্য কোনও অতিরিক্ত দিন বা রিজ়ার্ভ ডে নেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের