Advertisement
E-Paper

Mohammed Shami: শামিকে বারণ করেছিলেন খেতে, শাস্ত্রীকেই বিরিয়ানি পাঠিয়ে দিলেন বাংলার পেসার

গুজরাত টাইন্সের সঙ্গে পঞ্জাব কিংসের ম্যাচ ছিল মঙ্গলবার। সেই দিন ছিল ইদ। শামিকে তাই বিরিয়ানি খেতে বারণ করে নেটমাধ্যমে ছবি দিয়েছিলেন শাস্ত্রী। বৃহস্পতিবার ফের একটি ছবি পোস্ট করলেন তিনি। এ বার সামনে রয়েছে বিরিয়ানি। কাঁটা চামচ নিয়ে তৈরি শাস্ত্রী। সেই সঙ্গে শাস্ত্রী লিখেছেন, ‘দারুণ লাগছে শামি। বিরিয়ানির জন্য ধন্যবাদ। তোমারটা পাওনা রইল।’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ২২:৫৭

—ফাইল চিত্র

ইদের দিন মহম্মদ শামির ম্যাচ ছিল, তাই তাঁকে বিরিয়ানি খেতে বারণ করেছিলেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচকে এ বার বিরিয়ানি পাঠিয়ে দিলেন শামি। শাস্ত্রী জানালেন শামির বিরিয়ানি পাওনা রইল।

গুজরাত টাইন্সের সঙ্গে পঞ্জাব কিংসের ম্যাচ ছিল মঙ্গলবার। সেই দিন ছিল ইদ। শামিকে তাই বিরিয়ানি খেতে বারণ করে নেটমাধ্যমে ছবি দিয়েছিলেন শাস্ত্রী। বৃহস্পতিবার ফের একটি ছবি পোস্ট করলেন তিনি। এ বার সামনে রয়েছে বিরিয়ানি। কাঁটা চামচ নিয়ে তৈরি শাস্ত্রী। সেই সঙ্গে শাস্ত্রী লিখেছেন, ‘দারুণ লাগছে শামি। বিরিয়ানির জন্য ধন্যবাদ। তোমারটা পাওনা রইল।’

দু’বছর আগে শামির কাছে ইদের দিনে ক্ষীর খেতে চেয়েছিলেন শাস্ত্রী। ভারতীয় কোচকে বিরিয়ানি এবং ক্ষীর পাঠিয়েছিলেন বাংলার পেসার। দু’বছর পর ফের শামির থেকে বিরিয়ানি পেলেন শাস্ত্রী।

ইদের দিন বিরিয়ানি না খেলেও গুজরাত দল বৃহস্পতিবার উৎসবে মেতেছিল। সেখানে বহু ধরনের খাবার ছিল। সেই ছবি পোস্ট করেন শামি। সেখানে তিনি নিজে যখন জমিয়ে খাচ্ছেন, তখন প্রাক্তন কোচের কথা ভুলতে পারেননি। তাঁকে বিরিয়ানি উপহার দিয়েছেন বাংলার পেসার।

Mohammed Shami IPL 2022 Gujarat Titans Ravi Shastri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy