মঙ্গলবার রাজস্থান রয়্যালসের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। জসপ্রীত বুমরাহ বনাম বৈভব সূর্যবংশীর লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেটবিশ্ব। আইপিএলের প্রথম দুই ম্যাচে ভাল খেলেছে বৈভব। কিন্তু তাকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। নিজেদের পরিকল্পনা তৈরি রাখছে তারা।
ম্যাচের আগে মুম্বইয়ের বোলিং কোচ পরশ মামব্রে জানিয়েছেন, ১৫ বছরের ছেলের বিরুদ্ধে আলাদা করে কোনও পরিকল্পনা করেননি তাঁরা। মামব্রে বলেন, “দেখুন, বৈভব ক্রিকেটে নতুন নয়। এটা ওর দ্বিতীয় মরসুম। ওকে সকলে দেখে নিয়েছে। তাই আলাদা করে ওকে গুরুত্ব দিচ্ছি না।”
তার পরেই নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন মামব্রে। মুম্বইয়ের বোলিং কোচ বলেন, “আমরা জানি, বৈভব খুব ভাল ক্রিকেটার। ঝোড়ো ইনিংস খেলতে পছন্দ করে। তাই বাকি সকলের জন্য যে ভাবে প্রস্তুতি নিই, ওর জন্যও নিয়েছি। ওর শক্তি-দুর্বলতা নিয়ে আলোচনা করেছি। সে ভাবেই আমাদের বোলারেরা ওকে বল করবে।”
আরও পড়ুন:
রাজস্থানের আর এক ক্রিকেটারকে নিয়ে আলোচনা হচ্ছে। তিনি দলের স্পিনার রবি বিশ্নোই। আগের ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। কিন্তু বিশ্নোইকে রহস্য মনে করছেন না মামব্রে। তিনি বলেন, “আমি বিশ্নোইকে আর রহস্যময় বোলার মনে করি না। ও বহু বছর ধরে খেলছে। ক্রিকেটারদের ভাল-খারাপ সময় থাকে। এখন ওর সময় ভাল। বাকি বোলারদের মতোই বিশ্নোইকে গুরুত্ব দেবে আমাদের ব্যাটারেরা। তার বেশি নয়।”
প্রথম ম্যাচে কেকেআরকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে মুম্বই। অন্য দিকে রাজস্থান দু’ম্যাচই জিতেছে। গুয়াহাটিতে কঠিন পরীক্ষা মুম্বইয়ের সামনে। জিততে না পারলে চাপ আরও বাড়বে। তার আগে নিজেদের পরিকল্পনা তৈরি রেখেছেন মামব্রেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৪:৩২
‘হার্দিককে সব সুযোগ দেওয়া হয়েছে’, অধিনায়ককে নিয়ে অসন্তোষ মুম্বই শিবিরে, পরের মরসুমের আগেই বদলের সম্ভাবনা -
১৩:৪৮
রাজস্থানের বিরুদ্ধে শূন্য রানে আউট, আইপিএলে লজ্জার নজির রোহিতের -
০০:০৮
পাঁচ ম্যাচে হার থেকে আইপিএলের শেষ দিন পর্যন্ত লড়াই, দলের মানসিকতায় গর্বিত কেকেআর অধিনায়ক রাহানে -
২৩:২৫
সাত বলের হারাকিরিতে শেষ জয়ের স্বপ্ন! নিয়মরক্ষার ম্যাচেও দিল্লির কাছে হার রাহানের কেকেআরের -
১৯:০২
শেষ ম্যাচে ভরাডুবি কেকেআরের, দিল্লির কাছে ঘরের মাঠে আইপিএল শেষ রাহানেদের