আইপিএলে এখনও কোনও ম্যাচ জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে জেতা ম্যাচও হেরেছেন অজিঙ্ক রাহানেরা। বোলিংয়ের সমস্যা রয়েছে। ভরসা দিতে পারছেন না ব্যাটারেরাও। চার ম্যাচ খেলার পর চাপে শাহরুখ খানের দল। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করতে পারেন অভিষেক নায়ারেরা। চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া রাহানেরা।
চেন্নাই ম্যাচের আগে প্রথম একাদশ নির্বাচনই কেকেআর শিবিরের সবচেয়ে বড় মাথাব্যথা। অন্তত দু’টি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এম চিদম্বরম স্টেডিয়ামের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর শিবিরের। চেন্নাইয়ের পিচের সঙ্গে পরিচিত ক্রিকেটারেরা গুরুত্ব পাচ্ছেন প্রথম একাদশ নির্বাচনের ক্ষেত্রে।
রাহানের সঙ্গে ওপেন করবেন ফিন অ্যালেন। কিউয়ি ব্যাটার রান না পেলেও তাঁর উপর ভরসা রাখছেন নায়ার। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে দেখা যেতে পারে নিউ জ়িল্যান্ডের আর এক ক্রিকেটার রাচিন রবীন্দ্রকে। আগ্রাসী ব্যাটিং করতে পারেন। চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। চেনা ২২ গজের সুবিধা পাবেন। রাহানেদের বাড়তি পাওনা হবে তাঁর স্পিন বোলিং। চার নম্বরে দেখা যেতে পারে উইকেটরক্ষক-ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশীকে। রান পাচ্ছেন। তাঁর জায়গা নিয়ে পরীক্ষার পথে হাঁটবে না কেকেআর শিবির। পাঁচ নম্বরে ব্যাট করতে পারেন ক্যামেরন গ্রিন। উপরের দিকে রান পাচ্ছেন না ২৫ কোটির অলরাউন্ডার। তাঁকে অভ্যস্ত ব্যাটিং অর্ডারে দেখতে পারেন নায়ারেরা। ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে নামবেন সম্ভবত সহ-অধিনায়ক রিঙ্কু সিংহ। সাত নম্বরে থাকবেন রমনদীপ সিংহ। আট নম্বরে অভিজ্ঞ সুনীল নারাইন নিশ্চিত।
প্রথম একাদশের শেষ তিনটি জায়গা বোলারদের। এই ম্যাচে দলে ফিরবেন বরুণ চক্রবর্তী। তামিলনাড়ুর ঘরের ছেলেকে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলানো হবে। কেকেআর শিবির জানিয়েছে, তিনি সুস্থ। খেলবেন দুই জোরে বোলার বৈভব অরোরা এবং ব্লেসিং মুজ়ারাবানিও। ইমপ্যাক্ট সাব হিসেবে দেখা যেতে পারে নবদীপ সাইনিকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
২০:০১
শতরান করে রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে! তবু ৯৬ রান করা বৈভবের ইনিংস ভুলতে পারছেন না শুভমন -
১৭:৩৫
পন্থের পদত্যাগের পর লখনউয়ের পরবর্তী অধিনায়ক কে? দুই ক্রিকেটারের নাম প্রস্তাব কেকেআরের প্রাক্তন ব্যাটারের -
১৬:০৬
আইপিএল থেকে বিদায় বিশ্বাসই হচ্ছে না বৈভবের! গুজরাতের কাছে হারের পর মুখ খুলল সূর্যবংশী, লম্বা বার্তা সমর্থকদের -
২৩:২৪
আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর সামনে গুজরাত! শতরান করে নায়ক শুভমন, বোলারদের ব্যর্থতায় দাম পেল না বৈভবের লড়াই -
আইপিএল শেষ হওয়ার আগেই প্রথম কোপ অধিনায়কের উপর! গোয়েন্কার লখনউয়ের নেতৃত্ব থেকে ইস্তফা ঋষভ পন্থের