Advertisement
E-Paper

R Ashwin: সিডনি টেস্টের পর অশ্বিনের মনে হয়েছিল, কেউ তাঁকে বাসের নীচে ছুড়ে ফেলে দিয়েছে! কেন?

২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরে সিডনিতে ভারতের হয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন কুলদীপ। অশ্বিন নেন তিন উইকেট। তাও আবার চোট নিয়ে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৩:৫২
কী মনে হয়েছিল অশ্বিনের

কী মনে হয়েছিল অশ্বিনের ফাইল চিত্র।

তিনি ভারতের অন্যতম সেরা স্পিনার। টেস্টে মোট উইকেটের তালিকায় অনিল কুম্বলে ও কপিল দেবের পরেই রয়েছেন। অথচ সেই তাঁকেই নাকি শুনতে হয়েছিল বিদেশের মাটিতে ভারতের সেরা স্পিনারের নাম কুলদীপ যাদব। তাও আবার দলের কোচ রবি শাস্ত্রীর মুখে। এ কথা শুনে ভেঙে পড়েছিলেন অশ্বিন। তাঁর মনে হয়েছিল তাঁকে কেউ বাসের নীচে ছুড়ে ফেলে দিয়েছে।

২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরে সিডনিতে ভারতের হয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন কুলদীপ। অশ্বিন নেন তিন উইকেট। তাও আবার চোট নিয়ে। তার পরেও যোগ্য প্রশংসা পাননি তিনি। একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ‘‘প্রথম ইনিংসে প্রথম চার উইকেটের মধ্যে আমিই তিন উইকেট নিয়েছিলাম। তাও পাটা উইকেটে। পেটে চোট নিয়ে ৫০ ওভারের বেশি বল করেছিলাম। কিন্তু ম্যাচের পরে আমাকে শুনতে হয়েছিল নেথান লায়ন ছয় উইকেট নিয়েছে। আমি তিন উইকেট নিয়েছি।’’

ম্যাচ শেষে শাস্ত্রী বলেছিলেন বিদেশের মাটিতে ভারতের সেরা স্পিনার কুলদীপ। বাঁ হাতি স্পিনারের জন্য তাঁর গর্ব হলেও যে ভাবে তাঁকে উপেক্ষা করা হয়েছিল তাতে আঘাত পেয়েছিলেন অশ্বিন। তিনি বলেন, ‘‘কুলদীপের জন্য আমি খুব খুশি ছিলাম। এক জন তরুণ স্পিনার হয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে পাঁচ উইকেট নেওয়া সহজ ব্যাপার নয়। কিন্তু অনেক সময় ভাল বল করেও পাঁচ উইকেট পাওয়া যায় না। ও সেটা করে দেখিয়েছিল।’’

অশ্বিন আরও বলেন, ‘‘রবি ভাইকে আমি খুব শ্রদ্ধা করতাম। কিন্তু ম্যাচ শেষে তাঁর কথায় খুব আঘাত পাই। মনে হচ্ছিল আমাকে কেউ বাসের তলায় ফেলে দিয়েছে। হোটেলে ফিরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে স্বাভাবিক করি।’’

ক্রিকেট জীবনে বার বার কঠিন পরিস্থিতিতে পড়েছেন অশ্বিন। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছেন। সে কাজে তাঁর আত্মবিশ্বাস তাঁকে সব থেকে বেশি শক্তি জুগিয়েছে বলে জানিয়েছেন ভারতের অফ স্পিনার।

R Ashwin india cricket Ravi Shastri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy