আইপিএলের প্রথম ম্যাচেই নামছে বেঙ্গালুরু। প্রতিপক্ষ হায়দরাবাদ। সেই ম্যাচের এক সপ্তাহ আগে বেঙ্গালুরুর প্রথম একাদশ বেছে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেখানে তিনি জেকব বেথেলকে তিনে রেখেছেন। তবে সাত কোটি টাকায় কেনা কেকেআরের প্রাক্তন ক্রিকেটার বেঙ্কটেশ আয়ার সেই দলে জায়গা পাননি।
সম্প্রতি ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শতরান করেছিলেন বেথেল। দলকে জেতাতে না পারলেও তাঁর লড়াকু ইনিংস প্রশংসা কুড়িয়েছে। সেই বেথেলকে এ বার আইপিএলে বেঙ্গালুরু বাড়তি গুরুত্ব দেবে বলে মনে করা হচ্ছে। গত বছর সই করানো হয়েছিল বেথেলকে। তিনি দু’টি ম্যাচে ৬৭ রান করেছিলেন। তবে একটি শতরান বদলে দিয়েছে সব।
অশ্বিনের মতে, বেঙ্গালুরুর বিদেশি বিভাগ এ বার আইপিএলের সব দলের চেয়ে ভাল। জশ হেজ়লউডের অভাব নাকি তাদের কাছে শাপে বর হতে চলেছে। এর ফলে ফিল সল্ট এবং বেথেল দু’জনকেই প্রথম একাদশে রাখবে বেঙ্গালুরু। অশ্বিন বলেছেন, “ফিল সল্ট, বেথেল, টিম ডেভিড এবং রোমারিয়ো শেফার্ড, হয়তো এই চার জন বিদেশিই থাকবে ওদের প্রথম একাদশে। প্রতিযোগিতায় সবচেয়ে ভাল বিদেশি বিভাগ।”
অশ্বিনের সংযোজন, “সত্যি বলতে, হেজ়লউডের না থাকা আরসিবি-র কাছে শাপে বর হয়েছে। সল্টের ফর্ম নিয়ে যদি চিন্তা না থাকে, তা হলে ওর সঙ্গে অনায়াসে বেথেলকে খেলানো যায়। হেজ়লউড ফিরলে তখন দেখতে হবে দুই ব্যাটারের মধ্যে কার ফর্ম ভাল। সেই অনুযায়ী দলে বদল আনতে হবে।”
অশ্বিনের প্রথম একাদশ অনুযায়ী, সল্ট এবং কোহলি ওপেন করবেন। বেথেল তিনে। চারে পাটীদার। এর পর দেবদত্ত পাড়িক্কল, ডেভিড, শেফার্ড, ক্রুণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, সূযশ শর্মারা খেলবেন।
আরও পড়ুন:
ভারতের প্রাক্তন স্পিনার মনে করেন, রজত পাটীদারের নেতৃত্বাধীন দল আবার আইপিএল জিততে পারে। বেঙ্গালুরুর গভীরতার কারণেই এই মতপ্রকাশ করেছেন তিনি। বলেছেন, “আরসিবি আগামী দু’বছরের মধ্যে আবার ট্রফি জিততে পারে। আইপিএল জেতা সহজ নয়। কিন্তু ওদের দলে সঠিক বিকল্প রয়েছে। দলের যা অভাব ছিল তা পূরণ হয়ে গিয়েছে। তাই প্রথম দুইয়ে শেষ করার জন্য আদর্শ দল।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী