শনিবার আমেরিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপে অভিযান শুরু করেছে ভারত। সূর্যকুমার যাদবের দল জিতেছে ৩৫ রানে। সেই ম্যাচের সেরা ফিল্ডার হয়েছেন রিঙ্কু সিংহ। ম্যাচের পর তিনি জানিয়েছেন, ভারতীয় দলের জন্য একটি বিশেষ মন্ত্র ঠিক করে দিয়েছেন গম্ভীর। কী ভাবে খেলতে হবে, তা বলে দিয়েছেন।
আমেরিকার বিরুদ্ধে ব্যাট হাতে সাফল্য না পেলেও ফিল্ডিংয়ে দলকে সাহায্য করেছেন রিঙ্কু। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রান বাঁচিয়েছেন। ১৬তম ওভারে ডিপ মিড উইকেটে ঝাঁপিয়ে পড়ে সঞ্জয় কৃষ্ণমূর্তির ক্যাচ নেন, যা ভারতের জয়ের পথ সুগম করে দেয়।
ম্যাচের পর সাজঘরে সূর্যকুমার ঘোষণা করেন সেরা ফিল্ডারের নাম। তাঁর গলায় পদক পরিয়ে দেওয়া হয়। সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে বিসিসিআই। সেখানে রিঙ্কু গোটা দলের উদ্দেশে বলেছেন, “হ্যালো টিম ইন্ডিয়া। সবে প্রতিযোগিতা শুরু হল। এই মানসিকতা গোটা প্রতিযোগিতা জুড়েই বজায় রাখতে হবে আমাদের। আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। একে অপরের পাশে থাকতে হবে। জিজি স্যর (গৌতম গম্ভীর) সব সময় বলেন, ভয়ঙ্কর ক্রিকেট খেলো।”
আমেরিকার বিরুদ্ধে রিঙ্কু ব্যাট করতে নেমেছিল ৪৬/৪ স্কোরে। শুরুর দিকে তিনি ধরেই খেলছিলেন। তবে চেষ্টা করেও ব্যাটে বল লাগাতে পারছিলেন না। অনেক বেশি বল হজম করছিলেন। শেষ পর্যন্ত চালিয়ে খেলতে গিয়ে আউট হন। ১১ বলে ৫ রান করেন।
উল্লেখ্য, ম্যাচের সেরা হয়ে সূর্য বলেছিলেন, “আমি জানতাম এটা ১৮০-১৯০ রানের উইকেট নয়। ১৪০ রানের উইকেট। ১৪ ওভারের পর গৌতি ভাই মাঠে গিয়ে আমাকে বলে, ‘তোকে শেষ পর্যন্ত থাকতে হবে। তুই থাকলে শেষ দিকে রান হয়ে যাবে।’ গৌতি ভাই আমার উপর ভরসা দেখিয়েছে। সেই ভরসার দাম দিতে পেরেছি।”
আরও পড়ুন:
ওয়াংখেড়েকে হাতের তালুর মতে চেনেন সূর্য। মুম্বইয়েই খেলে বড় হয়েছেন তিনি। সূর্য দেখিয়েছেন, এই উইকেটে কী ভাবে খেলতে হয়। চেনা উইকেটে খেলার সুবিধার কথা শোনা যায় সূর্যের গলাতেও। তিনি বলেন, “আমি মুম্বইয়ে সারা জীবন খেলেছি। এখানকার আজাদ ময়দান, ক্রস ময়দানে অনেক ম্যাচ খেলেছি। আমি জানি, এখানকার উইকেটে কী ভাবে খেলতে হবে। কী ভাবে মানিয়ে নিতে হবে। ৭৭ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল। আমি জানতাম শেষ পর্যন্ত থাকতে হবে। আমি শুধু বল গুণছিলাম। যতটা পেরেছি বেশি বল খেলার চেষ্টা করেছি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের