আমেরিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে কষ্ট করে জিতেছে ভারতীয় দল। তাড়াহুড়ো করে খেলতে গিয়ে আউট হয়েছেন অনেক ব্যাটার। তবু ভারতের এই আগ্রাসী ক্রিকেটে খারাপ কিছু নেই বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বরং তাঁর মতে, এই ঘরানার ক্রিকেটই খেলা উচিত ভারতের।
টি২০-তে ভারতকে এই রকম আগ্রাসী ক্রিকেট খেলারই পরামর্শ দিয়েছেন গৌতম গম্ভীর। অর্থাৎ গম্ভীরকে দর্শনকে সমর্থনই করেছেন সৌরভ। তিনি বলেছেন, “টি২০ ক্রিকেট এ রকমই। আপনাকে চালিয়ে খেলতেই হবে। ওরা সকলেই খুব ভাল ক্রিকেটার। অনেক দিন ধরে এমনই খেলছে। মাঝে মাঝে ব্যর্থ হতেই পারেন। ওরাও তো মানুষ। তা ছাড়া একটানা চালিয়ে খেলতে থাকলে কয়েক সময় আউট হতে হবেই।”
সৌরভের সংযোজন, “ভারত খুবই শক্তিশালী দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সব বিভাগেই ভারসাম্য রয়েছে। বিশ্বকাপ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা আরও ভাল খেলবে। ছন্দ ফিরে আসবে। ভারতই ট্রফি জেতার দাবিদার। ওদের হারানো খুবই কঠিন।”
আরও পড়ুন:
আমেরিকার বিরুদ্ধে ভারতকে জেতাতে প্রধান ভূমিকা নিয়েছেন সূর্যকুমার যাদব। সৌরভের মতে, ভবিষ্যতেও সূর্য অনেক ম্যাচ একাই জিতিয়ে দেবেন। দিল্লিতে এক অনুষ্ঠানে গিয়ে সৌরভ বলেছেন, “নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে অনেক রান করে বিশ্বকাপে খেলতে গিয়েছে ও। চ্যাম্পিয়ন টি২০ ক্রিকেটার। যে ভাবে গোটা মাঠের চারদিকে ছয় মারে তা অবিশ্বাস্য। ভারত এমন একটা দল যাদের কোনও না কোনও ক্রিকেটার ঠিক খেলে দেবে। প্রত্যেকের ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে।”
একই অনুষ্ঠানে ছিলেন জ়াহির খানও। তিনি প্রশংসা করেছেন ভারতীয় বোলারদের, যাঁরা শনিবার জসপ্রীত বুমরাহের অনুপস্থিতি বুঝতে দেননি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের