Advertisement
E-Paper

বন্ধুর আবদার, ওয়েস্ট ইন্ডিজ়ে যাওয়ার সময় ঈশানের জন্য কী নিয়ে গিয়েছেন শুভমন?

ঈশান কিশন আবদার করেছিলেন। তাই ওয়েস্ট ইন্ডিজ়ে খেলতে যাওয়ার সময় বন্ধুর জন্য একটি বিশেষ উপহার নিয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ২১:৫৭
Ishan Kishan and Shubman Gill

ঈশান কিশন (বাঁ দিকে) ও শুভমন গিল। —ফাইল চিত্র

ওয়েস্ট ইন্ডিজ় সফরে গিয়েছে ভারতীয় দল। বুধবার থেকে প্রথম টেস্ট খেলতে নামবে দু’দল। ওয়েস্ট ইন্ডিজ়ে যাওয়ার সময় বন্ধু ঈশান কিশনের জন্য একটি বিশেষ উপহার নিয়ে গিয়েছেন শুভমন গিল। ব্যাট বা ক্রিকেটীয় কোনও সরঞ্জাম নয়, ঈশানের জন্য একটি জামা নিয়ে গিয়েছেন শুভমন। সেই জামা পরে শুভমনের সঙ্গে ছবিও তুলেছেন ঈশান।

জুন মাসের শেষে প্যারিস সঁ জরমঁ-র মাঠে খেলা দেখতে গিয়েছিলেন শুভমন। সেখানে নিজস্বী তোলেন ভারতীয় ক্রিকেটার। সেই নিজস্বীতে শুভমন যে জামা পরেছিলেন সেটি খুব পছন্দ হয় ঈশানের। সে কথা বন্ধুকে জানান তিনি। সঙ্গে একটি আবদারও করেন। ঈশান টুইটে লেখেন, ‘‘ভাই, এই শার্ট ওয়েস্ট ইন্ডিজ়ে নিয়ে এসো। ভুলে যেয়ো না। সব জায়গায় এই শার্ট খুঁজেছি।’’

বন্ধুর কথা রেখেছেন শুভমন। ওয়েস্ট ইন্ডিজ় যাওয়ার সময় সেই জামাটি সঙ্গে নিয়ে গিয়েছেন। ঈশানকে সেটি দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট শুরু হওয়ার আগে সেখানকার একটি রেস্তরাঁয় দুই ভারতীয় ক্রিকেটারকে দেখা গিয়েছে। সেখানে শুভমনের জামাটিই পরে থাকতে দেখা গিয়েছে ঈশানকে। সেই ছবি দিয়েছেন শুভমন। দেখে বোঝা যাচ্ছে, খেলার আগে ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন দুই বন্ধু।

শুভমন ও ঈশানের বন্ধুত্ব অনেক দিনের। দু’জনেই সমসাময়িক ক্রিকেটার। তাই অনূর্ধ্ব-১৯ থেকেই তাঁদের পরিচয়। ভারতীয় দলের হয়ে একসঙ্গে খেলার সময় মাঠে খুনসুটি করতে দেখা গিয়েছে তাঁদের। এমনকি আইপিএলে আলাদা আলাদা দলের হয়ে খেললেও যখনই মুখোমুখি দেখা হয়েছে অনুশীলনে গল্পে মেতেছেন। সেই বন্ধুত্ব দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ়েও।

India Cricket Shubman Gill Ishan Kishan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy