প্রথম টি-টোয়েন্টিতে হারের পরে দ্বিতীয় ম্যাচেও ভাগ্য বদলাল না ভারতের মেয়েদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ বল বাকি থাকতে আট উইকেটে হেরে পাঁচ ম্যাচের সিরিজ়ে ০-২ পিছিয়ে পড়লেন স্মৃতি মন্ধানারা।
প্রথমে ব্যাট করে ভারত ১৪৭ রানে অলআউট হয়। শেফালি বর্মা (৫৭) ছাড়া বাকিরা সম্পূর্ণ ব্যর্থ। তিনটি উইকেট টুমি সেখুখুনে এবং ক্লোয়ি ট্রায়নের। জবাবে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা উলভার্ট এবং সুনে লুসের ১০৬ রানের জুটি জয়ের মঞ্চ গড়ে দেয়। বাকিটা সারেন তাজ়মিন ব্রিটস (অপরাজিত ২০) এবং আন্নেরি ডেরেকসেন (অপরাজিত ১২)।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)