Advertisement
E-Paper

সরতে হচ্ছে সূর্যকে! আইপিএল শেষ হলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স?

চলতি আইপিএল শেষ হওয়ার পর জাতীয় নির্বাচকেরা যখন পরবর্তী দল গঠনের জন্য বসবেন, তখনই অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১১:৩৫
Suryakumar Yadav and Shreyas Iyer

সূর্যকুমার যাদব (বাঁ দিকে) ও শ্রেয়স ‌আয়ার (ডান দিকে)। —ফাইল চিত্র

ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করলেও চাকরি যাচ্ছে সূর্যকুমার যাদবের। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের অধিনায়কের পদ থাকছে না সূর্যের। তঁর বদলে নতুন অধিনায়ক হিসাবে শ্রেয়স আয়ারের দায়িত্ব নেওয়া সময়ের অপেক্ষা।

‘টাইমস অফ ইন্ডিয়া’ সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, চলতি আইপিএল শেষ হওয়ার পর জাতীয় নির্বাচকেরা যখন পরবর্তী দল গঠনের জন্য বসবেন, তখনই এই সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর পর রয়েছএ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ।

ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, ব্যাট হাতে সূর্যকুমার দীর্ঘ দিন ফর্মের ধারেকাছে নেই। ফলে নির্বাচকেরা আর অপেক্ষা করতে রাজি নন। ফলস্বরূপ, শ্রেয়স কেবল দলেই ফিরছেন না, নেতৃত্বেও ফিরছেন।

শ্রেয়সের অধিনায়কত্বের পাল্লা ভারী হয়েছে আইপিএল-এর সাফল্যের কারণে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয় এবং পরের বছর তিনি পঞ্জাব কিংসকে ফাইনালে তোলেন। এই বছরেও পঞ্জাব প্লে-অফে ওঠার অন্যতম শক্তিশালী দাবিদার।

অন্য দিকে সূর্য টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেললেও গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে রান পাননি। ৯ ইনিংসে ২৪২ রান করেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কয়েকটি ভাল ইনিংস বাদ দিলে সূর্য একেবারেই রান পাননি। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই রান পেতে হিমশিম খাচ্ছেন। ৪৫ ম্যাচে করেছেন মাত্র ৯৩২ রান।

শ্রেয়স ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে। ৫১টি ম্যাচে এখনও পর্যন্ত তিনি ১১০৪ রান করেছেন। সর্বোচ্চ রান অপরাজিত ৭৪।

Suryakumar Yadav Shreyas Iyer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy