Advertisement
E-Paper

T20 World Cup 2021: শোয়েবের নামে গ্যালারি থেকে চিৎকার, হাসিতে ফেটে পড়লেন সানিয়া, দেখুন ভিডিয়ো

২৮ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। রবিবার দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে জিতেছে পাকিস্তানই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ২১:০১
শোয়েবের সঙ্গে সানিয়া।

শোয়েবের সঙ্গে সানিয়া। ফাইল ছবি

দীর্ঘ ২৮ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। রবিবার দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে জিতেছে ওয়াঘার ও পারের দেশই। উত্তেজক এই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন সানিয়া মির্জাও। ম্যাচের পর টুইটারে একটি ভিডিয়ো রিটুইট করেছেন তিনি, যা ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।

মুবিন নামে এক ব্যক্তি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন, যেটি গ্যালারি থেকে নেওয়া। ভিডিয়োয় দেখা যায় বাউন্ডারির ধারে ফিল্ডিং করছেন শোয়েব মালিক। গ্যালারি থেকে এক দল সমর্থক তখন তাঁকে ‘জিজাজি’ বলে ডাকছেন। বাংলায় জিজাজি-র অর্থ জামাইবাবু। শোয়েব আসলে সানিয়ার স্বামী বলেই সমর্থকরা তাঁকে এই নামে ডাকছিলেন। মাঝে এক বার ঘুরে তাকান শোয়েব। তাই দেখে আরও চিৎকারে ফেটে পড়েন সমর্থকরা।

সেই ভিডিয়ো দেখেই টুইটারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সানিয়া। সেই পোস্টটি রিটুইট করে অট্টহাস্যের ইমোজি দিয়েছেন। সঙ্গে দু’টি ভালবাসার ইমোজিও রয়েছে। টুইটারেও সমর্থকরা এই পোস্ট দেখে আনন্দ পেয়েছেন। দু’দেশের সমর্থকদের একে অপরের প্রতি শ্রদ্ধাই এই পোস্টের মাধ্যমে ফুটে উঠেছে বলে জানিয়েছেন তাঁরা।

Shoaib Malik Sania Mirza T20 World Cup 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy