Advertisement
E-Paper

বিরাট-ভয়! বিশ্বকাপের মাঝে কোহলির হোটেলের ঘরের ভিডিয়ো ফাঁস, আতঙ্কিত প্রাক্তন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বিরাট কোহলির হোটেলের ঘরের ভিডিয়ো ফাঁস হয়েছে। এই ঘটনায় যারপরনাই বিরক্ত ভারতের প্রাক্তন অধিনায়ক। আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১১:৩৪
বিশ্বকাপ চলাকালীন এই ঘটনা ঘটতে পারে, সেটা ভাবতেই পারছেন না কোহলি।

বিশ্বকাপ চলাকালীন এই ঘটনা ঘটতে পারে, সেটা ভাবতেই পারছেন না কোহলি। —ফাইল চিত্র

বিশ্বকাপের মাঝে আতঙ্কিত বিরাট কোহলি। তাঁর হোটেলের ঘরের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। কয়েক জন তাঁর হোটেলের ঘরে ঢুকে এই ভিডিয়ো করেছে। সেই সময় কোহলি ঘরে ছিলেন না। এ ভাবে তাঁর ঘরের ভিডিয়ো বাইরে চলে আসায় যারপরনাই বিরক্ত ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর প্রশ্ন, যদি হোটেলেই তাঁর গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় গেলে সেটা হবে?

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন কোহলি। সেখানে দেখা যাচ্ছে, কয়েক জন কোহলির হোটেলের ঘরে ঢুকে ভিডিয়ো করছেন। ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত সামগ্রীর ভিডিয়ো তুলছেন তাঁরা। তাঁর জুতো, জামা-কাপড়, বিছানা থেকে শুরু করে শৌচগারেরও ভিডিয়ো করা হয়েছে। সেই সময়ই দেখা যায়, কোট-প্যান্ট পরা তিন জন রয়েছেন কোহলির হোটেলের ঘরে। দেখে মনে হচ্ছে, হোটেলেরই কর্মী তাঁরা।

এই ভিডিয়ো প্রকাশ করে কোহলি লিখেছেন, ‘‘আমি জানি, ভক্তরা সব সময় তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তাঁর সঙ্গে দেখা করতে চান। আমি তাকে সম্মান করি। কিন্তু এই ভিডিয়ো দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় হবে?’’

এই ঘটনায় তিনি যে চরম বিরক্ত, তা বুঝিয়ে দিয়েছেন কোহলি। লিখেছেন, ‘‘এই ধরনের ভালবাসা আমি চাই না। এ ভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। তাঁদের বিনোদনের পণ্য করে তুলবেন না।’’

এই ঘটনায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনি লিখেছেন, ‘‘এটা খুব বিরক্তিকর ঘটনা। মেনে নেওয়া যায় না।’’

T20 World Cup 2022 India Cricket Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy