E-Paper

ইডেনে চাহিদা নেই টিকিটের, আজ শহরে হোপরা

ইডেনে সব মিলিয়ে ৬৫ হাজার দর্শকাসন। অথচ সব ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত ২১ হাজার টিকিটও বিক্রি হল না। ওয়েস্টইন্ডিজ় বনাম স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ২৯১৭।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০
আকর্ষণ: বিশ্বকাপের জন্য সেজে উঠেছে ইডেন। বুধবার।

আকর্ষণ: বিশ্বকাপের জন্য সেজে উঠেছে ইডেন। বুধবার। — নিজস্ব চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রিই হচ্ছে না ইডেনে। টিকিটের লাইনে চার-পাঁচ জনের বেশি মানুষ দেখাই যাচ্ছে না। মহমেডান স্পোর্টিং ক্লাবের সামনে অফলাইন টিকিটের যে স্টলগুলো দেওয়া হয়েছে, সেখানে হাতে গুনে ছ’জনের বেশি দেখা গেল না।

ইডেনে সব মিলিয়ে ৬৫ হাজার দর্শকাসন। অথচ সব ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত ২১ হাজার টিকিটও বিক্রি হল না। ওয়েস্টইন্ডিজ় বনাম স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ২৯১৭। স্কটল্যান্ড-ইটালি ম্যাচে মাত্র ৩৪৮টি টিকিট বিক্রি হয়েছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ড ম্যাচে ২০৭৫ টিকিট কিনেছেন দর্শকেরা। ইংল্যান্ড-ইটালি ম্যাচে টিকিট বিক্রির সংখ্যা ৪৯৭০। ওয়েস্ট ইন্ডিজ়-ইটালির খেলা দেখতে আসবেন এখনও পর্যন্ত ১২৪৮ জন।

সুপার এইট এবং সেমিফাইনাল মিলিয়ে মোট ৯০০০ টিকিট বিক্রি হয়েছে। গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ দেওয়া হয়নি ক্রিকেটের নন্দনকাননে। অনেকেই মনে করছেন, বাংলাদেশ না আসায় সামান্য যে আগ্রহ ছিল দর্শকদের, সেটাও চলে গিয়েছে।

সিএবির অবশ্য ক্ষতি হচ্ছে না। ম্যাচ আয়োজন করার যে মূল্য তারা পাচ্ছে তাতেই খরচ উঠে আসছে। মাঠে দর্শক আনার জন্য বাড়তি কিছুও করা হচ্ছে না। বিশ্বকাপকে ঘিরে শহরে কোনও আগ্রহ নেই ক্রিকেটপ্রেমীদের। বরং বাংলা-অন্ধ্রপ্রদেশ ম্যাচ নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে।

বৃহস্পতিবারই শহরে আসছে ওয়েস্ট ইন্ডিজ় ও স্কটল্যান্ড। শুক্রবার অনুশীলন করে রবিবার ম্যাচ খেলতে নামবেন শেই হোপরা। প্রথম ম্যাচে স্কটল্যান্ড কোনও চমক দেখাতে পারে কি না সেটাই দেখার।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

CAB tickets

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy