লজ্জার নজির গড়ল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলকে আইপিএলের ১৯ বছরের ইতিহাসে কখনও এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। কখনও এত খারাপ ভাবে মরসুম শুরু করেনি তিন বারের চ্যাম্পিয়নেরা।
এখনও কোনও ম্যাচ জিততে পারেননি অজিঙ্ক রাহানেরা। ব্যাটিং, বোলিং কিছুই প্রত্যাশা পূরণ করতে পারছে না। ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পেয়েছে কেকেআর। পাঁচ ম্যাচের পর ওই এক পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় সবচেয়ে নীচে রয়েছে কলকাতা। আগে কখনও কেকেআরকে আইপিএলের প্রথম পাঁচ ম্যাচে জয়হীন থাকতে হয়নি।
গত ১৮ বছরের মধ্যে কেকেআর সবচেয়ে খারাপ ভাবে শুরু করেছিল ২০০৯ সালে। সে বার প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে একটি জয় পেয়েছিল শাহরুখের দল। সে বার ১৪টি ম্যাচ খেলে তিনটিতে জিততে পেরেছিল কেকেআর। ২০০৯ সালেও প্রথম জয় এসেছিল দ্বিতীয় ম্যাচে। সেই হিসাবে কেকেআরের এ বারের পারফরম্যান্সই সবচেয়ে খারাপ। সে বার ব্রেন্ডন ম্যাকালামের নেতৃত্বাধীন দলে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ক্রিস গেল, ব্র্যাড হজ, ঋদ্ধিমান সাহা, অজিত আগরকর, ডেভিড হাসি, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, লক্ষ্মীরতন শুক্ল, অশোক দিন্ডা, মুরলি কার্তিক, ইশান্ত শর্মা, অজন্তা মেন্ডিস, মাশরাফি মোর্তাজার মতো ক্রিকেটারেরা।
আরও পড়ুন:
আইপিএলে এমন দুর্দশা কেকেআরের এ বারই প্রথম হলেও কয়েকটি দলেরও এই রকম অভিজ্ঞতা রয়েছে। ২০১২ সালে ডেকান চার্জার্স প্রথম পাঁচটি ম্যাচেই হেরেছিল। ২০১৪ সালের আইপিএলে প্রথম পাঁচ ম্যাচ হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্সকেও। সবচেয়ে খারাপ ভাবে আইপিএল শুরু করার নজিরও রয়েছে মুম্বইয়ের দখলে। ২০২২ সালে প্রথম আটটি ম্যাচে জয় পায়নি তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
২০:০১
শতরান করে রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে! তবু ৯৬ রান করা বৈভবের ইনিংস ভুলতে পারছেন না শুভমন -
১৭:৩৫
পন্থের পদত্যাগের পর লখনউয়ের পরবর্তী অধিনায়ক কে? দুই ক্রিকেটারের নাম প্রস্তাব কেকেআরের প্রাক্তন ব্যাটারের -
১৬:০৬
আইপিএল থেকে বিদায় বিশ্বাসই হচ্ছে না বৈভবের! গুজরাতের কাছে হারের পর মুখ খুলল সূর্যবংশী, লম্বা বার্তা সমর্থকদের -
আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর সামনে গুজরাত! শতরান করে নায়ক শুভমন, বোলারদের ব্যর্থতায় দাম পেল না বৈভবের লড়াই
-
আইপিএল শেষ হওয়ার আগেই প্রথম কোপ অধিনায়কের উপর! গোয়েন্কার লখনউয়ের নেতৃত্ব থেকে ইস্তফা ঋষভ পন্থের