চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন তিনি। আইপিএলে খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আপাতত সুস্থ হয়ে গেলেও মাথিশা পাথিরানাকে কেকেআর শিবিরে যোগ দেওয়ার অনুমতিই দিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। প্রতি দিনই পাথিরানার বিমানের টিকিট বুক করে তা আবার বাতিল করতে হচ্ছে।
গত বছর ছোট নিলামে পাথিরানাকে ১৮ কোটি টাকায় কিনেছে কেকেআর। চেন্নাই থেকে কলকাতায় যোগ দিয়েছেন তিনি। তবে বিশ্বকাপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ওভার বল করার পরেই উঠে যান। বাকি বিশ্বকাপে আর খেলতে পারেননি। আপাতত চোটের অবস্থা অনেক ভাল হলেও দেশের অন্যতম সেরা পেসারকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় শ্রীলঙ্কা ক্রিকেট। তাই আইপিএলে খেলার জন্য পাথিরানাকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি।
সংবাদ সংস্থাকে কেকেআরের এক কর্তা বলেছেন, “কবে পাথিরানা শিবিরে যোগ দেবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। তাই রোজই ওর টিকিট বুক করে আবার বাতিল করে দিতে হচ্ছে। নিয়মিত যোগাযোগ রয়েছে ওর সঙ্গে।”
এর মাঝেই পাথিরানার ম্যানেজারের একটি পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অমিলা কালুগালাগে সমাজমাধ্যমে কেকেআর জার্সি গায়ে পাথিরানার একটি ছবি পোস্ট করেছেন। ইঙ্গিত দিয়েছেন, কেকেআরের হয়ে খেলার জন্য তৈরি এই জোরে বোলার। তা সত্ত্বেও কেন তাঁকে ছাড়ছে না শ্রীলঙ্কা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, বুধবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে কেকেআর। প্রথম দিনের অনুশীলনে কোচ অভিষেক নায়ার বলেছেন, “দক্ষতা সকলের রয়েছে। আগামী দশ দিনে সেটা নিয়ে কোনও সমস্যা নেই। তবে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে। যে সমস্ত মুহূর্ত আমরা এই মাঠে এবং একে অপরের সঙ্গে কাটাব, সেখানে একটাই লক্ষ্য থাকবে। তা হল, জিততে হবে, জার্সিতে চতুর্থ তারা জুড়তে হবে। আমাদের শরীর ২৯ মার্চ প্রথম ম্যাচ খেলতে নামার আগে আমাদের মনকে সেই লক্ষ্যের জন্য তৈরি করে নিতে হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী