Advertisement
E-Paper

India Vs South Africa 2021-22: কেমন আছেন কোহলী, চোট সারিয়ে কবে ফিরবেন মাঠে, আশার কথা শোনালেন পুজারা

পিঠের ব্যথা অবশ্য চার বছর আগেও ভুগিয়েছিল ভারতের টেস্ট অধিনায়ককে। ২০১৮ সালে কাউন্টি ক্রিকেট খেলার আগে হঠাৎ তাঁর পিঠে ব্যথা শুরু হয় কোহলীর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ১১:৩১
কোহলীকে নিয়ে কী বললেন পুজারা

কোহলীকে নিয়ে কী বললেন পুজারা ছবি: টুইটার

দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কিছু ক্ষণ আগে জানা যায় পিঠের চোটের কারণে খেলতে পারছেন না বিরাট কোহলী। তাঁর জায়গায় অধিনায়ক হন লোকেশ রাহুল। এই খবর শোনার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি তৃতীয় টেস্টেও খেলতে পারবেন না দলের অধিনায়ক। এই বিষয়ে আশার কথা শোনালেন চেতেশ্বর পুজারা।

জোহানেসবার্গে তৃতীয় দিনের খেলা শেষে পুজারা বলেন, ‘‘আমি বেশি কিছু বলতে পারব না। কিন্তু এটুকু বলতে পারি যে কোহলী প্রতি দিন একটু একটু করে উন্নতি করছে। খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে উঠবে। খুব তাড়াতাড়ি হয়তো বিসিসিসআই এই বিষয়ে কিছু জানাবে।’’

পিঠের ব্যথা অবশ্য চার বছর আগেও ভুগিয়েছিল ভারতের টেস্ট অধিনায়ককে। ২০১৮ সালে কাউন্টি ক্রিকেট খেলার কথা ছিল কোহলীর। সারের সঙ্গে কথা এগিয়েছিল। সেই সময় হঠাৎ তাঁর পিঠে ব্যথা শুরু হয়। চিকিৎসকরা তাঁকে পরামর্শ দেন আগামী টেস্ট সিরিজ খেলতে চাইলে কাউন্টি না খেলে তাঁর বিশ্রাম নেওয়া উচিত। সেটাই করেন কোহলী।

Virat Kohli Cheteshwar Pujara india cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy