Advertisement
E-Paper

নতুন মাইলফলকে যশস্বী-বৈভব, রাজস্থানের তরুণ দুই ব্যাটার ভাঙলেন আইপিএলে সহবাগ-গম্ভীর জুটির রেকর্ড

আইপিএলে বীরেন্দ্র সহবাগ এবং গৌতম গম্ভীরের জুটি ৩০৯ বলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছিল। যা ছিল ভারতীয় জুটি হিসাবে দ্রুততম ৫০০ রান করার নজির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১১:৫০
picture of cricket

(বাঁ দিকে) যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী (ডান দিকে)। ছবি: পিটিআই।

আইপিএলে নজির যশস্বী জয়সওয়াল-বৈভব সূর্যবংশী জুটির। দ্রুততম ভারতীয় জুটি হিসাবে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন দুই তরুণ ব্যাটার। তাঁরা এমন একটি রেকর্ড ভেঙে দিয়েছেন, যার অন্যতম অংশীদার ছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।

রাজস্থান রয়্যালস-গুজরাত টাইটান্স ম্যাচ শুরুর আগে যশস্বী-বৈভব জুটি ২৪৬ বলে ৪৯৭ রান করেছিল। শনিবারের ম্যাচে ২ বল খেলে দুই তরুণ ব্যাটার জুটি হিসাবে ৫০০ রান পূর্ণ করেন। সব মিলিয়ে ২৪৮ বলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছে যশস্বী-বৈভব জুটি। দুই তরুণ ব্যাটার ভেঙে দিয়েছেন এমন একটি রেকর্ড যার অন্যতম অংশীদার ভারতীয় দলের কোচ।

আইপিএলে বীরেন্দ্র সহবাগ এবং গম্ভীরের জুটি ৩০৯ বলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছিল। যা ছিল ভারতীয় জুটি হিসাবে দ্রুততম ৫০০ রান করার নজির। শনিবার যশস্বী-বৈভবের জুটি তাঁদের টপকে শীর্ষে চলে এসেছে। গুজরাতের বিরুদ্ধে ওপেন করেন তাঁরা। যশস্বী ৬টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫৫ রান করেন। বৈভবের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ৩১ রানের ইনিংস। ৫টি চার এবং ১টি ছক্কা মেরেছে ১৫ বছরের ব্যাটার। প্রথম উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৬.২ ওভারে ৭০ রান।\

Advertisement

শনিবারের ম্যাচে রাজস্থান প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১০ রান করে। জবাবে শুভমন গিলের গুজরাতের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ২০৪ রানে। ৬ রানে জয় পায় রিয়ান পরাগের রাজস্থান।

record Vaibhav Sooryavanshi Yashasvi Jaiswal Gautam Gambhir Virender Sehwag
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy