ছাত্রের সংখ্যা বেড়েই চলেছে যুবরাজ সিংহের। তাঁরা প্রত্যেকেই এখন আইপিএলে খেলছেন। ব্যস্ত সূচির মাঝেও গুরু যুবরাজ সিংহের জন্মদিন ভোলেননি ঋষভ পন্থ। যুবরাজকে জন্মদিনের উপহার পাঠিয়েছেন তিনি। সেই উপহার পেয়ে বাকি ছাত্রদের খোঁচা মেরেছেন যুবি।
জন্মদিনে যুবরাজকে গল্ফ কিট উপহার দিয়েছেন পন্থ। বেশ দামি সেই গল্ফ কিট। যুবরাজের গল্ফ প্রীতি রয়েছে। অবসর সময়ে তিনি চলে যান গল্ফ কোর্সে। মাঝে মাঝে নিজের পুরনো বন্ধুদেরও নিয়ে যান সেখানে। সেই কারণেই যুবরাজকে গল্ফ কিট দিয়েছেন পন্থ।
সমাজমাধ্যমে সেই উপহার সকলকে দেখিয়েছেন যুবরাজ। উপহারের পাশাপাশি জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন পন্থ। তিনি লিখেছেন, “যুবি পাজি (পঞ্জাবিতে বড় দাদাকে এই নামে ডাকা হয়), আপনার সাহায্য ও পথপ্রদর্শনের জন্য অনেক ধন্যবাদ। গল্ফ কোর্সে দেখা হবে।”
আরও পড়ুন:
যুবরাজ সমাজমাধ্যমে সেই ভিডিয়োতে বলেছেন, “বাকিদের লজ্জা হওয়া উচিত।” বাকিদের বলতে নিজের বাকি ছাত্রদের কথা বলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। অবশ্য কারও নাম করেননি তিনি।
পন্থ ছাড়াও অভিষেক শর্মা, শুভমন গিল, প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিংহ, নমন ধীর, আব্দুল সামাদেরা যুবরাজের ছাত্র। কঠিন সময়ে প্রত্যেকেই যান তাঁর কাছে। যুবরাজ তাঁদের সঙ্গে সময় কাটান। কোথায় খুঁত হচ্ছে তা ধরিয়ে দেন। এ বার আইপিএলের আগে পন্থকেও দেখা গিয়েছে যুবির সঙ্গে। সেই কারণেই গুরুকে উপহার দিয়েছেন তিনি। কিন্তু বাকিরা হয়তো দেননি। সেই কারণেই নাম না করে অভিষেক, শুভমনদের খোঁচা মেরেছেন যুবি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী