Advertisement
E-Paper

প্রাক্তনদের ক্রিকেটে বেজায় ঝামেলা, মাঠের মধ্যেই ধাক্কাধাক্কি পাঠান-জনসনের

রবিবার লেজেন্ডস ক্রিকেট লিগে এই ঘটনা ঘটেছে। প্রথমে জনসনই ধাক্কা দেন পাঠানকে। পাল্টা পাঠান কিছু করার আগেই আম্পায়াররা দুই ক্রিকেটারকে আলাদা করে দেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২২ ১৭:৩৭
প্রাক্তনদের ক্রিকেটে ঝামেলা।

প্রাক্তনদের ক্রিকেটে ঝামেলা। ছবি টুইটার

প্রাক্তনদের ক্রিকেটে হঠাৎই ঝামেলা। ম্যাচের মাঝেই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন ইউসুফ পাঠান এবং মিচেল জনসন। রবিবার লেজেন্ডস ক্রিকেট লিগে এই ঘটনা ঘটেছে। জনসন ধাক্কা দেন পাঠানকে। পাল্টা পাঠান কিছু বলার আগেই আম্পায়াররা দুই ক্রিকেটারকে আলাদা করে দেন।

রবিবার জোধপুরে ভিলওয়ারা কিংস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস ম্যাচে এই ঘটনা ঘটেছে। কিংসের ইনিংসের ১৯তম ওভারে এই ঘটনা ঘটে। ওভারের শেষ বলে ইউসুফকে আউট করেন জনসন। তার আগে প্রথম তিন বলে জনসনকে দু’টি ছয় এবং একটি চার মারেন ইউসুফ। তবে ক্যাচ দিয়ে ইউসুফ আউট হতেই ঝামেলা শুরু হয়।

ইউসুফের উদ্দেশে কিছু বলেন জনসন। বিষয়টি ভাল ভাবে নেননি তিনি। পাল্টা ইউসুফ রাগত মুখে এগিয়ে যেতে থাকেন জনসনের দিকে। বাকবিতণ্ডা ক্রমশ খারাপ দিকে যাচ্ছিল। এমন সময়ে হঠাৎই ইউসুফকে সজোরে ধাক্কা দেন জনসন। পাল্টা ইউসুফ কিছু বলার আগেই দুই মহিলা আম্পায়ার এসে সরিয়ে নিয়ে যান দু’দলের ক্রিকেটারকে।

ম্যাচের চার ওভারে ৫১ রানে দু’উইকেট নেন জনসন। তবে শেষ হাসি তিনিই হেসেছেন। তাঁর দল ইন্ডিয়া ক্যাপিটালস চার উইকেটে ভিলওয়ারা কিংসকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে।

Yusuf Pathan Michael Johnson Legends League Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy