Advertisement
E-Paper

হেরে বিপদে স্নাইডাররা

নেদারল্যান্ডসের হলটা কী? সেই কোটি টাকার প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল আর এক বিপর্যয়ের রাতের পরে। শনিবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বে বুলগেরিয়ার বিরুদ্ধে ০-২ হারের পর আগামী বছর রাশিয়া যাওয়ার রাস্তা আরও দুর্গম হয়ে উঠল নেদারল্যান্ডসের জন্য।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০৪:০১

নেদারল্যান্ডসের হলটা কী? সেই কোটি টাকার প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল আর এক বিপর্যয়ের রাতের পরে। শনিবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বে বুলগেরিয়ার বিরুদ্ধে ০-২ হারের পর আগামী বছর রাশিয়া যাওয়ার রাস্তা আরও দুর্গম হয়ে উঠল নেদারল্যান্ডসের জন্য।

গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ারে শক্তিশালী দলই নামিয়েছিলেন নেদারল্যান্ডস কোচ ড্যানি ব্লিন্ড। তবে প্রথম কুড়ি মিনিটের মধ্যে স্পাস দেলেভের জোড়া গোলে ২-০ এগিয়ে গিয়েছিল বুলগেরিয়া।

জবাবে নেদারল্যান্ডস কয়েকটা সুযোগ তৈরি করেও গোলের মুখ খুলতে পারেনি। ওয়েসলি স্নাইডার ও লুক দে’ইয়ংয়ের মতো ফুটবলারদের নামিয়েও ম্যাচের ছবি পাল্টাতে পারেননি ড্যানি ব্লিন্ড। হারের সৌজন্যে পাঁচ ম্যাচের পরে নিজেদের গ্রুপে চার নম্বরে থাকল নেদারল্যান্ডস।

ম্যাচ শেষে আবার ক্ষুব্ধ নেদারল্যান্ডস অধিনায়ক রবেন বলছেন, ‘‘এই হারটা কোনও দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়। প্রথমার্ধে খুব খারাপ খেলেছি আমরা।’’ কোচ ড্যানি ব্লিন্ড বলছেন, ‘‘এ রকম ভাবে চলতে পারে না। ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আমাদের আরও।’’

Wesley Sneijder Netherlands
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy