E-Paper

ডেভিস কাপে ভারতের জয়ে নায়ক সুরেশ

দক্ষিণেশ্বর তাঁকে ম্যাচে দাপট দেখানোর কোনও সুযোগ দেননি। প্রথম সেট তিনি জিতে নেন ৬-৪ ফলে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪২
দাপট: ফিরতি সিঙ্গলসে জেতার পথে দক্ষিণেশ্বর সুরেশ। পিটিআই

দাপট: ফিরতি সিঙ্গলসে জেতার পথে দক্ষিণেশ্বর সুরেশ। পিটিআই

প্রথম দিন তিনি ছিলেন রক্ষাকর্তা। দ্বিতীয় দিনও তাঁর লড়াইয়েই ঘরের মাঠে ডেভিস কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত ৩-২ ফলে হারাল নেদারল্যান্ডসকে। তিনি— দক্ষিণেশ্বর সুরেশ।

বেঙ্গালুরুতে প্রথম দিনের লড়াই শেষ হয়েছিল ১-১ ফলে। দ্বিতীয় দিন ডাবলসে য়ুকি ভামব্রি এবং সুরেশের জুটি তিন সেট লড়াই করে জেতেন। এই জয়ে ভারত এগিয়ে যায় ২-১। কিন্তু ফিরতি সিঙ্গলসে জেসপার দে জং-এর কাছে সুমিত নাগাল হেরে যাওয়ায় সমতা ফেরায় নেদারল্যান্ডস। সুমিত হারেন ৭-৫, ১-৬, ৪-৬। শেষ সিঙ্গলসের উপরে নির্ভর করছিল ম্যাচের ভাগ্য। যেখানে দক্ষিণেশ্বর মুখোমুখি হন গাই ডেন অডেনের।

এই অডেনই প্রথম সিঙ্গলসে তিন সেটে হারিয়েছিলেন নাগালকে। কিন্তু দক্ষিণেশ্বর তাঁকে ম্যাচে দাপট দেখানোর কোনও সুযোগ দেননি। প্রথম সেট তিনি জিতে নেন ৬-৪ ফলে। এর পরে দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে দক্ষিণেশ্বর টাইব্রেকারে জেতেন ৭-৪ পয়েন্টে। এই জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল ভারত।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Dhakshineswar Suresh Tennis

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy