শনিবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ২-০ জয়ের পরে নিশ্চিত ভাবেই আর্সেনাল বনাম টটেনহ্যাম হটস্পার ম্যাচটি দেখতে বসেছিলেন আর্লিং হালান্ডরা। ইপিএলে শেষ দুই ম্যাচে ব্রেন্টফোর্ড এবং উলভসের বিরুদ্ধে ড্র করার পরে এ দিন পয়েন্ট নষ্ট করলে খেতাবি দৌড়ে আর্সেনালের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলত ম্যান সিটি। জোড়া গোল করে সেই সুযোগ দিলেন না এবেরেচি এজ়ে এবং ভিক্টর ইয়োকেরেস। ৪-১ জিতে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল।
শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আর্সেনাল। ৩১ মিনিটে ১-০ করেন এবেরেচি এজ়ে। দু’মিনিটের মধ্যেই কোলো মুয়ানি সমতা ফেরানোর পরে আর্সেনাল সমর্থকদের উচ্ছ্বাস বন্ধ হয়ে যায়। প্রথমার্ধে ১-১ অবস্থায় দুই দল বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক মেজাজে খেলে আর্সেনাল। ৪৬ মিনিটে জুরিয়েন টিম্বারের পাস থেকে ডান পায়ের শটে আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান ইয়োকেরেস। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এজ়ে। তার পরেই খেলা থেকে কার্যত হারিয়ে যায় টটেনহ্যাম। সংযুক্ত সময়ে (৯০+৩ মিনিট) নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে আর্সেনালকে স্বস্তির জয় এনে দেন ইয়োকেরেস।
অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে ১-০ হারিয়েছে লিভারপুল। খেলার শেষ মিনিটে আন্দ্রে ম্যাক অ্যালিস্টার একমাত্র গোলটি করেন। ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে লিভারপুল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)