Advertisement
E-Paper

পেনাল্টি নষ্ট করে হার, ৪ গোল করা ভিনিসিয়াস থাকতেও কেন শট নিতে গেলেন ব্রুনো? ব্যাখ্যা ব্রাজ়িলের কোচ আনচেলোত্তির

নরওয়ে ম্যাচে পেনাল্টি নষ্ট করেছেন ব্রাজ়িলের ফুটবলার ব্রুনো গিমারায়েস। তাঁকে কেন পেনাল্টি নিতে পাঠিয়েছিল ব্রাজ়িল? ব্যাখ্যা দিলেন কার্লো আনচেলোত্তি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৯:৩১
football

ব্রুনো গিমারায়েসের (বাঁ দিকে) সঙ্গে ব্রাজ়িলের কোচ কার্লো আনচেলোত্তি। ছবি: রয়টার্স।

ব্রাজ়িলকে এগিয়ে দিতে পারতেন ব্রুনো গিমারায়েস। প্রথমার্ধে পেনাল্টি থেকে সেই গোল হলে হয়তো ম্যাচের ছবিটা অন্য রকম হত। কিন্তু পারেননি ব্রুনো। জঘন্য শট মারেন তিনি। অথচ, সেই সময় মাঠেই ছিলেন ব্রাজ়িলের হয়ে চলতি বিশ্বকাপে সর্বাধিক গোল করা ভিনিসিয়াস জুনিয়র। তিনি থাকতেও কেন ব্রুনোকে পেনাল্টি মারতে পাঠাল ব্রাজ়িল। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে তার কারণ ব্যাখ্যা করলেন কোচ কার্লো আনচেলোত্তি।

খেলা শেষে ব্রাজ়িলের কোচ জানিয়েছেন, তাঁরা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে, পেনাল্টি পেলে কে শট মারবে। আনচেলোত্তি বলেন, “পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম পছন্দ নেমার। দ্বিতীয় পছন্দ রাফিনহা। তৃতীয় পছন্দ ব্রুনো। যেহেতু নেমার ও রাফিনহা মাঠে ছিল না। তাই ব্রুনো পেনাল্টি নিয়েছে।”

ব্রুনো পেনাল্টি ফস্কালেও তাঁর দোষ দেখছেন না কোচ। আনেচেলোত্তি বলেন, “ফুটবলে এই ঘটনা হয়েই থাকে। ব্রুনো অনুশীলনে প্রচুর পেনাল্টি নিয়েছে। গোল করেছে। ওর আত্মবিশ্বাস ছিল। কখনও আপনি গোল করবেন। আবার কখনও গোলরক্ষক দুর্দান্ত সেভ করবে।”

আনচেলোত্তি যা-ই বলুন না কেন, যেখানে দলের সর্বাধিক গোলদাতা মাঠে রয়েছে তখন তাঁকে কেন পেনাল্টি নিতে দেওয়া হবে না। এই ম্যাচেও ব্রাজ়িলের হয়ে সবচেয়ে ভাল ফুটবল ভিনিসিয়াসই খেলেছেন। তাঁর যা আত্মবিশ্বাস ছিল, তাতে হয়তো তিনি গোল করতেন। তা হলে বিশ্বকাপে টিকে থাকতে পারত ব্রাজ়িল।

ব্রুনো যে ভাবে শটটি নিয়েছেন, তা পাড়ার ফুটবলেও দেখা যায় না। পেনাল্টি শট মারার আগে থেমে যাওয়া এখনকার ফুটবলে খুবই সাধারণ একটা ব্যাপার। তার পরেও যদি গোলকিপারের হাতে বল তুলে দিতে হয় তা হলে মুশকিল। দেখেই মনে হয়েছে, ব্রুনো মোটেই পেনাল্টি মারতে পটু নন। তার পরেও তাঁর ঢাল হয়ে দাঁড়ালেন আনচেলোত্তি।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
Brazil Football Team Carlo Ancelotti

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy