প্রতিপক্ষ হলেও লিয়োনেল মেসির জাদুতে মুগ্ধ কাবো ভার্দে। শুক্রবার রাত ৩.৩০ মিনিটে নকআউটে মুখোমুখি আর্জেন্টিনা ও কাবো ভার্দে। সেই ম্যাচে মেসিকে বিশেষ সম্মান জানাবে কাবো ভার্দে। এমনটাই জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস।
বিশ্বকাপের নকআউটে নামার আগে নেভেস জানিয়েছেন, মেসির জন্য বিশেষ ভাবনা রয়েছে তাঁদের। নেভেস বলেন, “আমরা মেসিকে কাবো ভার্দের ১০ নম্বর জার্সি দেব। তাতে মেসির নাম লেখা থাকবে। ও বিশ্বের সেরা ফুটবলার। তাই ওকে সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছি আমরা।”
কাবো ভার্দে দলে ১০ নম্বর জার্সি পরে খেলেন জেমিরো মন্টেইরো। অর্থাৎ, তাঁর জার্সিতেই লেখা থাকবে মেসির নাম। তবে ম্যাচ শুরুর আগে না শেষে মেসিকে সেই বিশেষ জার্সি দেওয়া হবে তা জানাননি নেভেস।
কাবো ভার্দের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, তাঁদের দেশে মেসিকে সকলে খুব সম্মান করেন। তাঁদের কাছে মেসিই সেরা। নেভেস বলেন, “মেসি দুর্দান্ত ফুটবলার। কাবো ভার্দেতে সকলে ওকে খুব সম্মান করে। আমাদের কাছে ওই বিশ্বের সেরা ফুটবলার। ও ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। ওর বিরুদ্ধে খেলতে নামা আমাদের কাছে গর্বের।”
সম্মান করলেও মেসিদের বিরুদ্ধে যে তাঁরা নিজেদের সেরাটা দেবেন তা বুঝিয়ে দিয়েছেন দলের গোলরক্ষক ভোজ়িনহা। ফিফা ক্রমতালিকায় এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। কাবো ভার্দে ৬৪ নম্বরে। আর্জেন্টিনার থেকে ক্রমতালিকায় এতটা পিছিয়ে থাকলেও তাদের হালকা ভাবে নিলেন ভুগতে হতে পারে আর্জেন্টিনাকে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ের মতো দলকে আটকে দিয়েছে কাবো ভার্দে। আর্জেন্টিনার বিরুদ্ধেও সেটা করে দেখাতে চান তাঁরা।
আরও পড়ুন:
প্রথম বার বিশ্বকাপে সুযোগ পেয়েই নকআউটে উঠেছে কাবো ভার্দে। সেই ম্যাচে নামার আগে ভোজ়িনহা বলেন, “আমরা কেউ ভাবিনি এতটা এগোব। কিন্তু আমরা জানতাম, আমাদের ক্ষমতা আছে। অনেকে ভেবেছিলেন, আমরা একটা ম্যাচও জিততে পারব না। হয়তো জিততে পারিনি। কিন্তু হারিওনি। এ বার সামনে আর্জেন্টিনা। ওদের বিরুদ্ধে খেলা, মেসির বিরুদ্ধে খেলা আমাদের স্বপ্ন।”
এ কথা বলেই অবশ্য আর্জেন্টিনাকে সতর্ক করে দিয়েছেন ভোজ়িনহা। তিনি বলেন, “আমরা এখানে ড্র করতে আসিনি। জিততে এসেছি। আমরা জানতাম সেটা সহজ হবে না। সৌদি আরবের বিরুদ্ধেও জেতার চেষ্টাই করেছি। পারিনি। কিন্তু পরের ম্যাচেও যে পারব না, তার নিশ্চয়তা নেই। আমরা জেতার জন্যই নামব।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কাবো ভার্দেকে ছোট করে দেখছেন না আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার ছোট্ট দেশ হলেও ফুটবলের নিরিখে তারা অনেক বড়, এমনটাই মনে করেন স্কালোনি। তিনি বলেছেন, “যা দেখেছি তাতে অবাক নই। ওরা ভাল দল। যে তিনটে দলের বিরুদ্ধে খেলেছে সকলের সঙ্গেই কঠিন লড়াই দিয়েছে। স্পেন ওদের হারাতে পারেনি। উরুগুয়ে পারেনি। গতিশীল দল, উচ্চমানের ফুটবল খেলতে পারে। আমি নিশ্চিত যে ওরা আমাদের সঙ্গেও কঠিন লড়াই দেবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৫:১০
বিশ্বকাপ থেকে বিদায়ের দু’দিন আগে ২৪ ঘণ্টায় তিন লক্ষ বজ্রপাত ইউরোপের দেশে! আগে থেকেই সাবধান করছিল প্রকৃতি? -
১২:৫৮
সর্বাধিক ৬ গোল করে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে মেসি, দু’নম্বরে এমবাপে, রোনাল্ডো ৭৪ নম্বরে, কেন এতটা পিছিয়ে সিআর৭ -
০৯:২৩
জার্মানির পর বিশ্বকাপ থেকে বিদায় নেদারল্যান্ডসের, এগিয়ে গিয়েও হার, টাইব্রেকারে নায়ক মরক্কোর বোনো -
০৫:০৫
বিদায় জার্মানি! কিমিচদের আটকে দিলেন প্যারাগুয়ের গিল, নাটকীয় ম্যাচে টাইব্রেকারে হার চার বারের বিশ্বচ্যাম্পিয়নদের -
০০:৩২
পিছিয়ে পড়েও বিশ্বকাপের শেষ ১৬-য় ব্রাজিল, লড়েও পারল না জাপান, দেখিয়ে দিল পাঁচ বারের চ্যাম্পিয়নদের দুর্বলতা