চোখ বন্ধ করেও গোল করতে পারতেন তিনি। সেই তিনিই বল মারলেন গোলের বাইরে। ফাঁকা গোলেও বল ঢোকাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের আগে নাইজিরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেতে নেমেছিল পর্তুগাল। সেই ম্যাচে ৬৫ মিনিট খেলেন রোনাল্ডো। একের পর এক সহজ সুযোগ নষ্ট করেন তিনি। তাঁর পারফরম্যান্স চিন্তা বাড়াবে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ়ের।
দেশের জার্সিতে ১৪৩ গোলের মালিক রোনাল্ডো। এই মরসুমে আল নাসেরের হয়ে ৩০ ম্যাচে ২৮ গোল করেছেন তিনি। কোথায় গেল তাঁর বুটজোড়া? ম্যাচের শুরু থেকে একের পর এক সুযোগ পান রোনাল্ডো। দু’টি ক্ষেত্রে সামনে গোলরক্ষক ছাড়া আর কেউ ছিলেন না। সেখান থেকেও গোল করতে পারেননি তিনি। একটি হেড করতে গিয়ে বলের নাগাল পাননি রোনাল্ডো। সুযোগ নষ্ট করে মেজাজ হারান তিনি। দেখে বোঝা যাচ্ছিল, নিজের খেলায় সন্তুষ্ট নন। অবশেষে ৬৫ মিনিটের মাথায় তাঁকে তুলে নেন মার্তিনেজ়।
রোনাল্ডোকে সামনে রেখেই দল সাজিয়েছিলেন মার্তিনেজ়। রোনাল্ডোর বয়স এখন ৪১ বছর। ফলে আগের সেই দৌড় খুব বেশি দেখা যায় না। যাতে তাঁকে বেশি দৌড়াতে না হয়, তার জন্য স্ট্রাইকারের জায়গায় খেলানো হচ্ছে। সতীর্থেরা বার বার প্রান্ত ধরে উঠে তাঁকে লক্ষ্য করে বল বাড়িয়েছেন। কিন্তু কাজের কাজ হয়নি।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
শুধু গোলের সুযোগ নষ্ট করা নয়, কয়েকটি ক্ষেত্রে তাঁর টাচও অবাক করল। দেখে মনে হল, সদ্য ফুটবল খেলতে নামা কোনও তরুণ খেলছেন। রোনাল্ডো মাঠে নামলে তাঁর কাছ থেকে গোল চান ভক্তেরা। কিন্তু নাইজিরিয়ার বিরুদ্ধে তিনি যা খেললেন, তা যদি বিশ্বকাপের ম্যাচে খেলেন, তা হলে সমস্যায় পড়বে পর্তুগাল। সে ক্ষেত্রে বাকিদের গোল করার দায়িত্ব নিতে হবে। যেমনটা এই ম্যাচে নিতে হল।
আরও পড়ুন:
২৩ মিনিটের মাথায় পর্তুগালকে এগিয়ে দেন পেদ্রো নেতো। ৩৭ মিনিটের মাথায় নাইজিরিয়ার হয়ে গোল শোধ করেন আকর অ্যাডামস। দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটের মাথায় আবার পর্তুগালকে এগিয়ে দেন পরিবর্ত হিসাবে নামা ফান্সিসকো কনসেসাও। ২-১ গোলে জেতে পর্তুগাল। তবে রোনাল্ডোর খেলা চিন্তায় রাখবে তাদের।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এ বার নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামছেন রোনাল্ডো। এক বারও বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেননি। সেই স্বপ্ন পূরণ করতে চান তিনি। কোচ মার্তিনেজ় বলেছেন, রোনাল্ডোর বিকল্প নেই। কিন্তু বিশ্বকাপের আগে তাঁর পারফরম্যান্স হতাশ করল। গ্রুপ কে-তে কঙ্গো, কলম্বিয়া ও উজবেকিস্তানের সঙ্গে রয়েছে পর্তুগাল। এখন দেখার, বিশ্বকাপের ম্যাচে রোনাল্ডো ছন্দে ফিরতে পারেন কি না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
১৭:৪২
বিশ্বকাপ ফুটবলের আগে ইংল্যান্ডের ক্রিকেট দলে খেলতে চান হ্যারি কেন! স্টোকস-বিতর্কে প্রস্তাব ইংরেজ অধিনায়কের -
১৭:২০
আর্জেন্টিনাকে জিতিয়ে সাত শব্দে বার্তা মেসির, বিশ্বকাপের আগে কী বললেন লিয়ো? -
রোনাল্ডো বা মেসির দেশ নয়, ২০২৬-এ বিশ্বকাপ জিততে পারে এক ‘অভাগা’ দেশ! জানাচ্ছেন সঠিক ভবিষ্যদ্বাণীতে ‘হ্যাটট্রিক’ করা গণিতবিদ
-
বিমান থেকে নামতেই ফুটবলারদের দেহ তল্লাশি, আনা হল কুকুরও! প্রশ্নে আমেরিকার মানসিকতা, ফিফার ভূমিকা নিয়েও বাড়ছে ক্ষোভ
-
ফিট মেসি, আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবেন, আর্জেন্টিনার আরও তিন ফুটবলার চোটমুক্ত, জানালেন কোচ স্কালোনি