চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বের প্রথম ম্যাচেই অঘটন। গ্যালাতাসারের বিরুদ্ধে ২-৫ গোলে মঙ্গলবার হারতে হল জুভেন্টাসকে।
এ দিন ১৫ মিনিটে গ্যাব্রিয়েল সারার গোলে এগিয়ে যায় গ্যালাতাসারে। পরের মিনিটেই সমতা ফেরান তেউন কুপমেইনার্স। ৩২ মিনিটে জুভেন্টাসকে তেউনই এগিয়ে দেন। কিন্তু এর পরে পুরোটাই গ্যালাতাসারের দাপট। ৪৯ মিনিটে সমতা ফেরান নোয়া ল্যাং। ৬৭ মিনিটে লাল কার্ড দেখে দশ জনে হয়ে যায় জুভেন্টাস। সেই সুযোগ পুরোমাত্রায় কাজে লাগায় গ্যালাতাসারে। চার মিনিট পরেই ৩-২ করেন ডেভিনসন স্যাঞ্চেজ়। ৭৪ মিনিটে দলের চতুর্থ গোল করেন নোয়া। জুভেন্টাসের সমর্থকদের উদ্বেগ আরও কয়েকগুণ বাড়িয়ে ৫-২ করেন সাচা বোয়ে।
অন্য দিকে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিম্ট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)