E-Paper

৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয়ী পিএসজি

প্রথমার্ধেই হল পাঁচ গোল। দ্বিতীয়ার্ধে চার গোল। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেন। ২৪ মিনিটে বক্সে ঢুকে বাঁক খাওয়ানো শটে ১-১ করেন কভিচা কাভারেৎস্কেলিয়া।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৫:৫৯
দুরন্ত: জোড়া গোল কাভারেৎস্কেলিয়ার।

দুরন্ত: জোড়া গোল কাভারেৎস্কেলিয়ার। ছবি: রয়টার্স।

স্বপ্নের ফুটবল! এই ধরনের ম্যাচ দেখার জন্যই হয়তো রাত জেগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দেখেন ফুটবলপ্রেমীরা। মঙ্গলবার প্যারিসে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৫-৪ গোলে জিতল প্যারিস সঁ জরমঁ।

প্রথমার্ধেই হল পাঁচ গোল। দ্বিতীয়ার্ধে চার গোল। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেন। ২৪ মিনিটে বক্সে ঢুকে বাঁক খাওয়ানো শটে ১-১ করেন কভিচা কাভারেৎস্কেলিয়া। ৩৩ মিনিটে কর্নার থেকে হেড করে পিএসজিকে ২-১ এগিয়ে দেন জোয়াও নেভেস। ৪১ মিনিটে বিপক্ষের রক্ষণের দুই ফুটবলারের মাঝে শট করে ২-২ করেন যান মাইকেল ওলিসে। প্রথমার্ধের শেষলগ্নে পেনাল্টি থেকে ৩-২ করেন ওসমান দেম্বেলে।

গোল করলেন হ্যারিও।

গোল করলেন হ্যারিও। ছবি: রয়টার্স।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ করে পিএসজি। ৫৬ মিনিটে দ্বিতীয় গোল করেন কাভারেৎস্কেলিয়া। তার দু’মিনিটের মধ্যেই ৫-২ এগিয়ে যায় পিএসজি। ম্যানুয়েল নয়্যারের বোঝার আগেই প্রথম পোস্টে শট করে বল আবারও জালে জড়িয়ে দেন দেম্বেলে। তার পর থেকেই শুরু হয় বায়ার্নের ঘুরে দাঁড়ানোর লড়াই। দায়োত উপামেকানোর হেড থেকে ৩-৫ করে বায়ার্ন। হ্যারি কেনের পাস ডান পায়ে রিসিভ করে ডান প্রান্তে কাট করে বাঁক খাওয়ানো শটে ৪-৫ করেন লুইস দিয়াস। ৫-৪ ফলে জেতে পিএসজি। কিন্তু ফিরতি ম্যাচে বায়ার্ন খারাপ জায়গায় থাকবে না। মিউনিখে মাত্র এক গোলে পিছিয়ে নামবেন কেনরা। অর্থাৎ দু’গোলের ব্যবধানে জিততে পারলেই ফাইনালে চলে যাবে বায়ার্ন। কিন্তু পিএসজি কি এত সহজে হার মানবে? দেম্বেলে, কাভারেৎস্কেলিয়ারা ফিরতি লিগে কী করেন সেটাই দেখার।

আজ আতলেতিকা-আর্সেনাল: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে শেষ চারে প্রথম পর্বের দ্বৈরথের আগে আশ্চর্য মিল আতলেতিকো দে মাদ্রিদ ও আর্সেনালের মধ্যে। ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দু’টি দলের কাছেই অধরা। ২০ বছর আগে ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি আর্সেনাল। ১-২ হেরে গিয়েছিল বার্সেলোনার কাছে। গত মরসুমে শেষ চার থেকে আর্সেনাল বিদায় প্যারিস সঁ জরমঁ-এর কাছে হেরে।

আতলেতিকোর সমর্থকদের যন্ত্রণা আরও বেশি। তিনবার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে। ১৯৭৪ সালে হার বায়ার্ন মিউনিখের কাছে। ২০১৪ এবং ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ শেষ করে দিয়েছিল আতলেতিকোর ইউরোপ জয়ের আশা। এ বার কী হবে?

মঙ্গলবার রাতে যে ম্যাচ দেখা গেল, বুধবার কি একই রকম ম্যাচ হবে? ফুটবলপ্রেমীরা অপেক্ষায়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

PSG UEFA Champions League Bayern Munich

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy