Advertisement
E-Paper

French Open 2021: ফ্রেঞ্চ ওপেনে শুরুতেই অঘটন, প্রথম রাউন্ডেই হার চতুর্থ বাছাই ডমিনিখ থিমের, জয় পেলেন ওসাকা

পাবলো আন্দুজারের কাছে ২-৩ সেটে হারতে হল অস্ট্রিয়ার টেনিস তারকাকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মে ২০২১ ০০:৩০
প্রথম পর্ব থেকেই বিদায় নিলেন দমিনিচ থিম।

প্রথম পর্ব থেকেই বিদায় নিলেন দমিনিচ থিম। ছবি: রয়টার্স

ফ্রেঞ্চ ওপেনের শুরুতেই অঘটন। প্রথম পর্বেই হেরে গেলেন ডমিনিখ থিম। পাবলো আন্দুজারের কাছে ২-৩ সেটে হারতে হল অস্ট্রিয়ার টেনিস তারকাকে। প্রথম ২ সেটে এগিয়ে গেলেও দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে আসেন অভিজ্ঞ স্প্যানিস তারকা আন্দুজার।

থিম হারলেও জয় পেয়েছেন নাওমি ওসাকা। স্ট্রেট সেটে ম্যাচ জিতে নেন তিনি। মেয়েদের মধ্যে দ্বিতীয় বাছাই জাপানের এই তারকার সামনে দাঁড়াতেই পারেননি রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগ। ৬-৪, ৭-৬ ব্যবধানে জেতেন ওসাকা। জয় পেলেন আলেকজান্ডার জেরেভও। ৩-৬, ৩-৬, ৬-২, ৬-২, ৬-০ ব্যবধানে স্বদেশীয় জার্মান প্রতিপক্ষ অস্কার ওট্টেকে হারিয়ে দেন তিনি।

গ্রিগর দিমিত্রভ মাঝপথেই খেলা ছেড়ে দেন। চোটের কারণে প্রথম পর্ব থেকেই বিদায় নেন তিনি। ৬-২, ৬-৪, ৫-৭, ০-৩ অবস্থায় ম্যাচ ছেড়ে দেন দিমিত্রভ।

Dominic Thiem Naomi Osaka French Open 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy