নেটমাধ্যমে ছেলের নাম জানালেন হরভজন সিংহের পত্নী গীতা বাসরা। দ্বিতীয় সন্তানের নাম রাখলেন জোভান বীর সিংহ। ছেলের ছবিও দিলেন অভিনেত্রী গীতা।
১০ জুলাই সন্তানের জন্ম দিয়েছিলেন গীতা। হরভজন এবং গীতার একটি মেয়েও রয়েছে। তাঁর নাম হিন্যা। দিদির কোলে বীর। এই ছবি ইনস্টাগ্রামে দিয়ে গীতা লেখেন, পরিচয় করিয়ে দিই বীরের সঙ্গে, জোভান বীর সিংহের সঙ্গে।’ ছবিতে যদিও বীরের মুখ দেখা যায়নি। দিদির কোলে রয়েছে ছোট বীর। শুধু মাথা দেখা যাচ্ছে তার।
টুইট করে সন্তান জন্মের কথা জানিয়েছিলেন ভারতীয় স্পিনার। এ বার নাম জানালেন গীতা। হরভজন টুইট করে লিখেছিলেন, ‘নতুন দুটো হাত এসেছে ধরার জন্য, সোনার থেকেও দামি ও। খুব সুন্দর উপহার। আমাদের হৃদয় পরিপূর্ণ হল। ঈশ্বরকে ধন্যবাদ আমাদের ছোট একটি ছেলে উপহার দেওয়ার জন্য।’
২০১৫ সালে অভিনেত্রী গীতা বাসরাকে বিয়ে করেন হরভজন সিংহ। ২০১৬ সালে তাঁদের প্রথম সন্তান হিন্যার জন্ম হয়।
Blessed with a Baby boy 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙 shukar aa Tera maalka 🙏🙏 pic.twitter.com/dqXOUmuRID
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 10, 2021
কলকাতা নাইট রাইডার্স ২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে অভিজ্ঞ স্পিনারকে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএল-এর বাকি পর্বে তাঁর ওপর থাকবে দলের স্পিন বিভাগের দায়িত্ব।