Advertisement
E-Paper

করোনায় ব্রিটেনে যেতে বাধা, তবু কোহলীরা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবেন, নিশ্চিত আইসিসি

কোহলীদের ব্রিটেন যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা, কী ভাবে আয়োজন করা হবে ফাইনাল?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২১ ১০:৫৬

—ফাইল চিত্র

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে চিন্তিত নয় আইসিসি। সাউদাম্পটনেই ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে বলে আশা রাখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়মক সংস্থা।

করোনার দ্বিতীয় ঢেউ গোটা ভারতবর্ষেই বাড়িয়ে দিয়েছে সংক্রমণের মাত্রা। ইতিমধ্যেই ব্রিটেনে কোনও ভারতীয় যেতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। সেই দেশে ভারতকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। ২৪ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে। এমন অবস্থায় বিরাট কোহলীরা ইংল্যান্ডে যেতে পারবেন কি না তা নিশ্চিত করা যাচ্ছে না। আইসিসি যদিও তা নিয়ে এখনই চিন্তা করতে রাজি নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা জুন মাসে।

আইসিসি-র এক কর্তা বলেন, “ব্রিটেনের সরকারের সঙ্গে আমরা কথা বলছি লাল তালিকাভুক্ত দেশগুলোর ক্ষেত্রে কী কী নিয়ম নেওয়া হচ্ছে সেই বিষয়ে। এই অতিমারির সময় কী ভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড এবং অন্য বোর্ডগুলি আলোচনা করছে। আমরা আত্মবিশ্বাসী জুন মাসে ব্রিটেনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে।”

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল ভারত। করোনা পরিস্থিতির মধ্যে সেই ফাইনাল কী ভাবে আয়োজন করে আইসিসি, নজর থাকবে সেই দিকে।

Virat Kohli ICC World Test Championship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy